চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে সংক্রমণ এবং মৃত্যুর হার বাড়ছে

শাহ আলম শাহীশাহ আলম শাহী
১২:৫২ অপরাহ্ণ ০৯, জুন ২০২১
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরে আশংকাজনক হারে করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার বাড়ছে। এ পর্যন্ত করোনায় জেলায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের। গত এক সপ্তাহে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে, আরও ৩ জনের।

২৪ ঘণ্টায় ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে, ৬১০১ জন। সুস্থ্য হয়েছে, ৫৫৮৩ জন। বর্তমানে ৩৮১ জন করোনা রোগী রয়েছে জেলায়।

২৪ ঘন্টায় ১১৩ জন কোয়ারেন্টাইনে এবং ৩৪৬ জন আইসোলেশনে রয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে, ৬১ জন। এরমধ্যে কোভিড-১৯ পজেটিভ ৩৫ জন এবং ২৬ জন উপসর্গ সন্দেহভাজন রয়েছে। আক্রান্তের হার ২১ দশমিক ১ শতাংশ।

দিনাজপুর সিভিল সার্জন আব্দুল কুদ্দুস জানান, গত দুই সপ্তাহ ধরে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। বিশেষ করে দিনাজপুর সদর উপজেলায় সংক্রমণ অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে জেলা করোনা কমিটির বৈঠক হয়েছে। কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

পরের সভায় দুই-একটি উপজেলাকে লকডাউনের আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণের ঘোষণাপত্র জারি করা হতে পারে বলে জানান তিনি।

সিভিল সার্জন জানান, চলতি বছরের ৬ জানুয়ারি দিনাজপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে মত্যুর সংখ্যা ছিল ১০০ জনে। এরপর প্রায় দেড় মাস ধরে জেলায় করোনায় কোন মৃত্যুর ঘটনা না ঘটলেও গত ২০ মার্চ জেলায় করোনায় একজনের মৃত্যু হয়।

Reneta

এরপর জুন মাসের প্রথম থেকে জেলায় আশঙ্কাজনকহারে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। এক সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃত্যু হয়েছে ৯ জনের। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে, আরও ৩ জনের।

সিভিল সার্জন আব্দুল কুদ্দুস আরো জানান, গত দুই সপ্তাহ ধরে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। বিশেষ করে দিনাজপুর সদর উপজেলায় সংক্রমণ অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়েছে।

এদিকে দেশের অন্যতম বৃহত্তর স্থলবন্দর দিনাজপুরের হিলি দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশীরা দেশে ফিরছেন। এনিয়ে আরও শংকায় দিনাজপুরের মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসদিনাজপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT