চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে মাটি ও জ্বালানি ছাড়াই তৈরি হচ্ছে পরিবেশবান্ধব ইট

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৮:১৯ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০২১
দিনাজপুর
A A

দিনাজপুরে মাটি ও জ্বালানি ব্যবহার ছাড়াই পরিবেশবান্ধব ও দুষনমুক্ত ব্যবস্থাপনায় অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি হচ্ছে ইট।  এই ইট তৈরিতে জার্মান প্রযুক্তিতে দিনাজপুর শহরের উপকন্ঠে গড়ে উঠেছে গ্রীন বেরী ব্রিক নামে ইট তৈরির কারখানা।

দিনাজপুরে মাটি ও জ্বালানি ব্যবহার ছাড়াই পাথর গুড়া ও সিমেন্ট দিয়ে তৈরী হচ্ছে, এই অত্যাধুনিক কংক্রিট ব্রিক।  এই ইট ব্যবহারে অবকাঠামো তৈরিতে নির্মাণ খরচ কমানোর পাশাপাশি অবকাঠামো মজবুত হচ্ছে বলে দাবি উদ্যোক্তাদের।

দিনাজপুর শহরের পশ্চিম উপকন্ঠ পুর্ণভবা নদীর তীর ঘেষে গড়ে উঠেছে, গ্রীন বেরী কংক্রিট প্রোডাক্ট। জার্মান প্রযুক্তিতে জ্বালানি ও মাটির ব্যবহার ছাড়াই ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে সিমেন্ট, স্টোন ডাস্ট, নুড়ি পাথর, ফ্রেশ বালি ও এডমিক্সার।  মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সারি সারি ভাবে মেশিন থেকে বেড়িয়ে আসছে, পরিবেশবান্ধব ইট।

কংক্রিট ইট ছাড়াও তৈরী হয় হলো ব্লক, ইউনি পেভার ও পার্কিং টাইলস।  সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ইটের চেযে টেকসই,শক্তিশালী কংক্রিট ব্রিক। এই প্রতিষ্ঠানে প্রকৌশলী, টেকনিশিয়ান ও অসংখ্য শ্রমিকরা কাজ করছে। পরিবেশ দূষণমুক্ত এ কারখানায় কর্মসংস্থানের সৃষ্টি হওয়ায় খুশি শ্রমিকরাও।

ভবন, স্থাপনাসহ বিভিন্ন অবকাঠোমে নির্মাণে কংক্রিট ব্রিক ব্যবহারে সাধারণ মানুষের আগ্রহের কথা জানালেন মার্কেটিং বিভাগের কর্মকর্তা সোহেল আল মেহেদী এবং ও প্রকৌশল বিভাগের কর্মকতা দীপু রায়।
সরকারি পৃষ্টপোষকতা পেলে এ ধরনের উদ্যোগে অনেকে এগিয়ে আসবে বলে মনে করছেন, গ্রীন বেরী ব্রিক ইন্ডাষ্টিজ প্রতিষ্ঠানের পরিচালক ইসফাকুর রহমান গালিব।

এ পদ্ধতিতে ইট তৈরিতে মাটির অপব্যবহার রোধের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে বলে মনে করছেন পরিবেশ অদিদপ্তরের স্থানীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকতা সিনিয়র কেমিস্ট এ.কে.এম.ছামিউল আলম কুরসি।

Reneta

এই কারখানায় প্রতিদিন গড়ে ২০ হাজার কংক্রিটের ব্রিক তৈরী হয়। ৪ বিঘা জমির উপর অবস্থিত এই প্রতিষ্টানে প্রকৌশলী, টেকনিশিয়ান ও শ্রমিকসহ কর্মরত রয়েছে অর্ধশতাধিক মানুষ।

মাটি, আগুন এবং চুল্লি ছাড়াই পরিবেশ বান্ধব এই ইট তৈরি করে ব্যাপক সাফল্য পেয়েছে এই প্রতিষ্ঠানটি। এই ইটের মাধ্যমে অবকাঠামো তৈরিতে একদিকে যেমন অর্থেও সাশ্রয় হচ্ছে, তেমনি অবকাঠামো মজবুদ হচ্ছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT