মেরিনা লাভলী, রংপুর প্রতিনিধি: দিনাজপুরে অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে দু’জন নিহত ও অন্তত ৩০ জন দগ্ধ হয়েছে। নিহতরা হলেন, রঞ্জিতা রানী রায় ও মোকছেদ আলী।
বুধবার দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের শেখহাটি গোপালগঞ্জে যমুনা অটো রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণে গুরুতর দগ্ধ হওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে ওই দু’জনের মৃত্যু হয়। চিকিৎসাধীন আরও ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিস্ফোরণে আহতরা বার্ণ ইউনিট, সার্জারি ওয়ার্ড ও আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা বলছেন, ভর্তি হওয়া অধিকাংশ রোগীর দেহ শতকরা ৫০ থেকে ৯০ ভাগ পুড়ে গেছে।
স্থানীয়রা অভিযোগ করেন, বয়লার অপারেটরের দায়িত্বহীনতার কারণে বিস্ফোরণ ঘটেছে।
ঘটনার পর মিলের স্বত্বাধিকারী সুবল ঘোষকে পাওয়া যায়নি।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







