চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ সাবেক পৌর কাউন্সিলর নিহত

শাহ আলম শাহী শাহ আলম শাহী
১০:০২ পূর্বাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
দিনাজপুর-বন্দুকযুদ্ধে নিহত-আইয়ুব পকেটমার-সাবেক পৌর কাউন্সিলর

দিনাজপুরের বোচাগঞ্জে চোরাকারবারীদের দুই গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব আলী ওরফে আইয়ুব পকেটমার (৫৫) নিহত হয়েছেন। তিনি ১৯ মামলার আসামি এবং চোরাকারবারী ও মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের হাটরাম শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী সেতাবগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ২টি অবিস্ফোরিত ককটেল, ২টি লোহার হাসুয়া এবং ২টি জিপারে ২০০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল।

ওসি জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা পুলিশের একটি দল বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের হাটরামপুর শালবাগান এলাকায় বিশেষ অভিযানে যায়। সে সময় তারা শালবাগানের ভিতরে গোলাগুলির শব্দ পেয়ে স্থানীয় পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হয়।

এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গেলে পুলিশ নিজেদের ও স্থানীয়দের জানমালের রক্ষায় ৭ রাউন্ড ফাকা গুলি করে। এতে সন্ত্রাসীরা পিছু হটে যায়।

Reneta

পরে শালবাগানের মাঝখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে দ্রুত পুলিশের পিকআপে দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ডিবি ওসি এটিএম গোলাম রসুল বলেন, নিহত আইয়ুব একজন চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী। আইয়ুব আলী ১৯টি মামলার আসামি বলেও ওই সময় জানান তিনি।

গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, আধিপত্য বিস্তার ও টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে আইয়ুব আলী নিহত হয়েছেন। এলাকায় এই সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব পকেটমার হিসেবেই পরিচিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিনাজপুরবন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদদলিত হয়ে নাইজারে শরণার্থী শিবিরে ২৩ জনের মৃত্যু

পরবর্তী

বইমেলায় কার্টুনিস্ট কাওছার মাহমুদের দুটি বই

পরবর্তী
কাওছার

বইমেলায় কার্টুনিস্ট কাওছার মাহমুদের দুটি বই

রিপোর্টার্স

গণমাধ্যম কর্মীদের উপর হামলায় জেদ্দায় রিপোর্টার্স এসোসিয়েশনের প্রতিবাদ

সর্বশেষ

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT