চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে প্রমীলা ক্রিকেটারকে যৌন হয়রানী: আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৩ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০১৭
জনপদ, দিনাজপুর
A A

শাহ্ আলম শাহী, দিনাজপুর প্রতিনিধি: কার্যালয়ের টেবিলের গ্লাসে চপেটাঘাত করে দিনাজপুর জেলা প্রশাসক-ডিসি মীর খায়রুল আলমকে দেখে নেয়ার হুমকি দেয়ার অভিযোগে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫/৩০ বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার (গোপনীয়) আফতাবুজ্জামান আল ইমরান বাদী হয়ে দ্রুত বিচার আইনে কোতয়ালী থানায় বৃহস্পতিবার রাতে এই মামলা করেন।

মামলার আসামিরা হলেন, দিনাজপুর নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোটের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব নুরুল মতিন সৈকত, সদস্য সহিদুল ইসলাম ও ড. মারুফা বেগম ফেন্সিসহ আরও অজ্ঞাত ২৫/৩০ জন।

মামলার নথিতে বলা হয়েছে, প্রমীলা ক্রিকেটারকে যৌন হয়রানীর অভিযোগে ক্রিকেট কোচ আবু সামাদ মিঠুর বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবিতে গত ৫ জুলাই ‘দিনাজপুর নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোট’ এর ব্যানারে আবুল কালাম আজাদসহ ২৫-৩০ জন স্মারকলিপি দিতে জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করেন। একপর্যায়ে আবুল কালাম আজাদ জেলা প্রশাসকের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে ব্যক্তিগতভাবে দেখে নিবেন বলে হুমকি প্রদর্শন করেন। এরপর অফিস কক্ষে টেবিলে চপেটাঘাত করেন এবং আইনশৃঙ্খলার অবনতি করবেন বলেও হুমকি দেন।

এ বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, জেলা প্রশাসক মিথ্যাচার করেছেন। তিনি আমাদের সঙ্গে কথা বলতে বিরক্তিভাব প্রকাশ করেন এবং আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। জেলা প্রশাসক মূলত প্রমীলা ক্রিকেটারদের যৌন হয়রানীর সঙ্গে জড়িত আবু সামাদ মিঠুর বিরুদ্ধে চলমান আন্দোলন বানচাল করতেই আন্দোলনকারীদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন।

কমিটির সদস্য সচিব নুরুল মতিন সৈকত জানান, আমাদের আন্দোলন শুধু প্রমীলা ক্রিকেটারদের যৌন হয়রানীর মূল নায়ক ক্রিকেট কোচ আবু সামাদ মিঠুর বিরুদ্ধে নয়। আমরা আন্দোলন করছি, দিনাজপুরে প্রমীলা ক্রিকেটারদের জন্য একটি নিরাপদ ক্রীড়াঙ্গন সৃষ্টির লক্ষ্যে। তাই এই আন্দোলন করতে গিয়ে জেলা প্রশাসক আমাদের বিরুদ্ধে যতই মামলা দায়ের করুক না কেন, কোনো ক্রমেই আমাদের এই আন্দোলন থামাতে পারবে না।

Reneta

তবে এই মামলা ওই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশে করা হয়নি বলে জানান জেলা প্রশাসক। তিনি জানান, মামলা দায়েরের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এর সাথে ক্রিকেট কোচ আবু সামাদ মিঠুর যৌন হয়রানীর ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই এবং এতে কোনো ক্রমেই মিঠুর যৌন হয়রানীর ঘটনা ঢাকা পড়বে না।

প্রমীলা ক্রিকেটারদের যৌন হয়রানীর ঘটনায় ক্রিকেট কোচ আবু সামাদ মিঠুর বিরুদ্ধে অব্যাহত আন্দোলনে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে দিনাজপুর। 

এ বিষয়ে উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও দিনাজপুরের সুশীল সমাজের নেতা রেজাউর রহমান রেজু জানান, জেলা প্রশাসক আন্দোলনাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করায় দিনাজপুরবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

গত ১ জুন বিসিবি’র দিনাজপুর ক্রিকেট কোচ ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আবু সামাদ মিঠুর বিরুদ্ধে দিনাজপুরের এক প্রমীলা ক্রিকেটারকে যৌন হয়রানীর অভিযোগ উঠে। এ বিষয়ে গত ১৪ জুন ওই প্রমীলা ক্রিকেটারের বাবা দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি দিনাজপুর জেলা প্রশাসকের কাছে কোচ মিঠুর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটারজেলা-প্রশাসক
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT