দিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

বিরামপুর থানার পুলিশ ও গ্রেফতারকৃতরা ছবি, যারা জমি সংক্রান্ত সংঘর্ষে জড়িত বলে ধারণা।. Channel i News – চ্যানেল আই নিউজ
দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এতে আহত হয়েছে আরো কমপক্ষে ৫ জন।
এ ঘটনায় মঙ্গলবর সকালে ১০ জনকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আব্দুল বাকী (৫৫)। তিনি বিরামপুর পৌর এলাকার ভবানীপুর এলাকার আব্দুর রহিম মুন্সির ছেলে।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
তিনি জানান, সোমবার দুপুরে কচু ক্ষেত পরিচর্যার সময় প্রতিপক্ষরা উপজেলার চড়াও হয় আব্দুল বাকীর উপর। এ সময় উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয়পক্ষের কমপক্ষে ৬ জন আহত হয়।
সে সেময় আব্দুল বাকীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোয় তার শরীর দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এরপর দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।






