চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুষ নেয়ার সময় দুদকের হাতে আটক গৃহায়ণের দুই কর্মকর্তা

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৯:২৬ পূর্বাহ্ন ২৯, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

দিনাজপুরে বাড়ি বরাদ্দের জন্য ঘুষ গ্রহণকালে ৬০ হাজার টাকাসহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ দেলোয়ার হোসাইনসহ দু’জনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আটক করা হয়েছে একজন উপসহকারী প্রকৌশলীকেও।

রোববার রাত সাড়ে ৮টায় গোপনে অভিযান চালিয়ে বাড়ি বরাদ্দের জন্য আবেদনকারীর কাছ থেকে নগদ ঘুষ গ্রহণকালে নিজ কার্যালয় থেকে নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ দেলোয়ার হোসাইনকে আটক করা হয়। এ সময় দুদকের উপস্থিতি টের পেয়ে উপসহকারী প্রকৌশলী আব্দুল ওয়াদুদ  পালিয়ে যায়। পরে তাকেও আটক করে দুদক।

দুদক দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, ঢাকাস্থ সেগুন বাগিচার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৬৩তম ভুমি বরাদ্দের সভায় দিনাজপুর উপশহরের বাড়ি নং ই/৬ বাড়িটি বরাদ্দ দেয়া নাজমাতুন নাহারকে। অথচ দিনাজপুর গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন ও উপসহকারী প্রকৌশলী আব্দুল ওয়াদুদ বাড়িটি বরাদ্দের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে আসছিল। এজন্য নাজমাতুন নাহারকে দেড় বছর থেকে হয়রানি করছিল তারা।

প্রকৌশলী দুজনকে বারবার অনুরোধ করে ব্যর্থ হয়ে নাজমাতুন নাহার দুদকের শরণাপন্ন হলে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সদস্যরা একটি এনফোর্সমেন্ট টিম গঠন করেন। ওই টিম রোববার সন্ধ্যা থেকেই গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুর ডিভিশনে গোপনে ওৎ পেতে থাকে। আবেদনকারীর কাছ থেকে ৬০ হাজার টাকা নগদ ঘুষ গ্রহণ কালে নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ দেলোয়ার হোসাইনকে হাতেনাতে আটক করে দুদক।

এ ব্যাপারে দুদকের সহকারী উপ-পরিচালক আসানুল কবির পলাশ বাদি হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়েরের করেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঘুষদুদকদুর্নীতি দমন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT