দিনাজপুরের হাকিমপুরে আই সফটওয়্যার লিমিটেড-এর আয়োজনে লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের আওতায় সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানের আয়োজন করে আই সফটওয়্যার লিমিটেড।
হাকিমপুর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেন প্রধান অতিথি হিসেবে সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা চৌধুরী, খন্দকার আবদুল হাফিজ তানভীর ও স্থানীয় ব্যাক্তিরা।
লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের ৭ম ও ৮ম কোর্সের যুব মহিলাদের বেসিক আইটি আইসিটি লিটারেসি সনদ দেওয়া হয়।






