চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দায়িত্ব নেয়ার পর যা বললেন অধ্যাপক আখতারুজ্জামান

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১২:৪৮ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৭
শিক্ষা
A A
নতুন ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. আখতারুজ্জামান। বুধবার বেলা সাড়ে নয়টায় ভিসি অফিসে যোগদানপত্রে সই করে নতুন দায়িত্ব বুঝে নেন তিনি। এরপর নতুন ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মীরা।

তবে পূর্বের ভিসির কাছ থেকে নতুন ভিসির দায়িত্ব বুঝে নেয়ার যে ঐতিহ্য সেটি মানা হয়নি এবার।  অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকও উপস্থিত ছিলেন না। এ বিষয়ে নতুন ভিসি বলেছেন, সময়ের সমন্বয় হয়নি বলে এবার তা সম্ভব হয়নি।

তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতির  নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করা আমার দায়িত্ব। আমি দুঃখিত যে ঢাকার বাইরে থকাতে দায়িত্ব গ্রহণে দেরি হয়ে গেলো।  গতকাল এসে পরিস্থিতিটা একটু বুঝার চেষ্টা করেছি। আর আজ সকালেই দায়িত্ব বুঝে নিয়েছি। এটি সম্পূর্ণ সাময়িক দায়িত্ব। যেকোন সময় আমার অন্য চেয়ারে যেতে হতে পারে।

এখানে আর কোন আনুষ্ঠানিকতা নেই বলে মন্তব্য করেন তিনি। বলেন, উপাচার্যের পদ এরকমই। যোগদান করা। রাষ্ট্রপতির নিদের্শনা কার্যকর  করাই দায়িত্ব।

তিনি বলেন, এই প্রতিষ্ঠানের যে একটি ঐতিহ্য ও মর্যাদা  আছে সেটি যেন সবাই মিলে সমুন্নত রাখতে পারি এবং দায়িত্বশীল থেকে যেন কাজ করি সেই চেষ্টা থাকবে আমার। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে সমান আচরণ নিয়ে এগিয়ে যেতে হবে আমাকে। আমার বিবেচ্য হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত সহকর্মী এবং ঢাবি পরিবারের সকলকে সঙ্গে নিয়ে সংহত আচরণের মাধ্যমে এগিয়ে যাওয়া।

বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার ক্ষেত্রে গবেষণার বাজেট বৃদ্ধির কথা বলেন নতুন ভিসি। তিনি জানান, আমরা কিছু উদ্যোগ নিব, যাতে গবেষণার বাজেট বাড়ানো যায়। আমাদের অর্থকড়ি আসে ইউজিসি’র মাধ্যমে। সেটি একেবারে নির্ধারিত। ফলশ্রুতিতে এখানে অন্য ধরনের একটি সিদ্ধান্ত লাগবে। আমাদের উদ্যোগ লাগবে। এত বড় বিশ্ববিদ্যালয়। কিন্তু গবেষণার খাতটি সেভাবে এগুতে পারেনি।  হয়তোবা স্বল্প পুঁজির কারণে। এটি বৃদ্ধির উদ্যোগ নিতে হবে।

Reneta

নতুন ভিসিঅধ্যাপক আখতারুজ্জামান বলেন, আমাদের অনেক সমস্যা আছে। সমাধানের জন্য আগে যারা ছিলেন তারাও সব ধরনের প্রয়াস চালিয়েছেন। এসব সমস্যা সঙ্গে নিয়েই আমাদের চলতে হয়। এটি চলমান প্রক্রিয়া। আগে যারা কাজ করেছেন তাদের কাজগুলো ক্রমান্বয়ে কিভাবে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটির প্রয়াস থাকবে আমাদের। এখানে এমন নয় যে, পূর্বে যারা দায়িত্বে ছিলেন তারা ভালো কাজ করেননি। আমাদের সব সময় লক্ষ্য থাকবে সবার জন্য ভালো কাজ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে ভিসির আলাপচারিতায় ডাকসুর প্রসঙ্গও উঠে আসে। সাধারণ শিক্ষার্থীরা নতুন উপাচার্যের কাছ থেকে ডাকসু নির্বাচন প্রত্যাশা করেন;  এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাকসুর বিষয়টি এমন, যেখানে একক কোন সিদ্ধান্ত হয় না। ডাকসু নির্বাচন হলো একটি ব্যাপক উদ্যোগ। অনেকগুলো  উপাদান কাজ করে এখানে। বিভিন্ন স্টেকহোল্ডার আছে। তাদের সবাইকে সাথে নিয়ে একটি সমন্বিত উদ্যোগ নিতে হবে। বিভিন্ন ইউনিট গুলোর সাথে অন্তত একটি সমন্বয়কের ভূমিকা কোথাও না কোথাও লাগবে।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, আমি যখন চেয়ারের  বাইরে ছিলাম তখনও বলেছি, এ বিষয়ে কোথাও না কোথাও থেকে একটি উদ্যোগ লাগবে। এ বিষয়টি আমাদের বিভিন্ন ফোরামের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব।

ডাকসু নির্বাচনের জন্য প্রধান বাঁধা কী? এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, এখনও আমি এটি অনুসন্ধান করিনি। আমি যখন অন্য জায়গায় ছিলাম তখন ভাবতাম যে সবই সহজ। কিন্তু চেয়ারে আছি এখন। বিভিন্ন ফোরামে বসে আলোচনা করত হবে। খুঁজে বের করতে হবে কোথায় বাঁধা আছে।অধ্যাপক ড. আখতারুজ্জামান ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান। এছাড়া উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি কলা অনুষদের ডিন, কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ  এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

গত ২৩ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ায় এবং সিনেট মনোনীত উপাচার্য প্যানেল আদালতে স্থগিত হওয়ায় আখতারুজ্জামানকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক ড. আখতারুজ্জামানঢাবি ভিসি
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT