চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দায়িত্ব নিলেন ডাকসুর নবনির্বাচিত সদস্যরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০১৯
- লিড নিউজ, শিক্ষা
A A
ডাকসু নির্বাচন-দায়িত্ব গ্রহণ

কার্যকরী সংসদের সভার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ২৫ সদস্য তাদের দায়িত্ব গ্রহণ করেছেন।

নতুন করে নির্বাচনের দাবির মধ্যেই শনিবার বেলা ১১টার কিছুক্ষণ পর ডাকসু ভবনের দ্বিতীয় তলার হল রুমে প্রথম বৈঠকে অংশ নেন তারা। এতে সভাপতিত্ব করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান।

শনিবার সকাল সোয়া ১১টায় ডাকসু ভবনে ডাকসু সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডাকসু’র কার্যনির্বাহী কমিটির প্রথম সভা শুরু হয়। সভায় অংশ নিয়েছেন ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানি ও এজিএস সাদ্দাম হোসেনসহ অন্য সদস্যরা।

এ সভার মধ্য দিয়েই মূলত আগামী ৩৬৫ দিনের জন্য ডাকসু কার্যকর হচ্ছে। দীর্ঘ ২৮ বছর পর নির্বাচনের মাধ্যমে সচল হলো দেশের দ্বিতীয় সংসদ হিসাবে খ্যাত ডাকসু।

সভা শেষে কমিটি ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, কেন্দ্রীয় শহীদ মিনার ও শিখা চিরন্তনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে।

দায়িত্ব গ্রহণের বিষয়ে শুক্রবারই মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেল থেকে নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেছিলেন, শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে শনিবার ডাকসুর দায়িত্ব নেবেন তিনি।

Reneta

পাশাপাশি দায়িত্ব নিয়ে পুনরায় ডাকসু নির্বাচন অন্যান্য যৌক্তিক কারণে শিক্ষার্থীদের স্বার্থে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।ডাকসু নির্বাচন-দায়িত্ব গ্রহণ

দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১১ মার্চ। নির্বাচনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেল থেকে নুরুল হক নুর ভিপি এবং সমাজসেবা সম্পাদক নির্বাচিত হন আকতার হোসেন।

তবে বিজয়ের পরও নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নুর পুনঃনির্বাচনের দাবি জানিয়ে আসায় দায়িত্ব নেবেন কি নেবেন না, এ বিষয়টি পরিষ্কার হচ্ছিল না। শনিবার আনুষ্ঠানিকতার মাধ্যমে ডাকসুর নব-নির্বাচিতদের দায়িত্বভার দেয়ার আগের দিনই নিজের অবস্থান ব্যাখ্যা করে দায়িত্ব নেওয়ার নিশ্চয়তা দিয়েছিলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নূর জানান, কোনো চাপে নয় বরং সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য ডাকসু’র ভিপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুডাকসু নির্বাচনডাকসু নির্বাচন-২০১৯ডাকসু ভিপি নুরুল হকঢাকা বিশ্ববিদ্যালয়নুরুল হক নুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬

বিশ্বকাপের আনন্দকে বাড়িয়ে দিতে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ২০, ২০২৬

কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন

জুন ২০, ২০২৬

সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT