বিনোদন

‘দারাজ গুপ্তধন’-এ তারার হাট

অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড ৬ বছরে পদার্পণ...

‘দারাজ গুপ্তধন’-এ তারার হাট

অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড ৬ বছরে পদার্পণ করা উপলক্ষে চ্যানেল আইতে আয়োজিত হয়েছে একটি ভিন্নধর্মী টিভি প্রোগ্রাম শো “দারাজ গুপ্তধন”। অনুষ্ঠানটি প্রচারিত হবে ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৫০মিনিট।

তারকাখচিত এই অনুষ্ঠানে থাকছেন বিনোদন জগতের নামীদামী তারকারা যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মাহিয়া মাহি, আয়মান সাদিক, রাবা খান, মাসুমা নাবিলা, সাজু খাদেম, শাহেদ আলী, ডন সামদানি, রহমত আলী, রুনা খান প্রমুখ।

অনুষ্ঠানে থাকছে দর্শকদের জন্য মজাদার গেইম পর্ব। দর্শকরা দারাজ অ্যাপ ডাউনলোড করে অনুষ্ঠান চলাকালীন সময়ে বিভিন্ন ধরনের গেইম ও কুইজ খেলে পেয়ে যাবেন আকর্ষণীয় সব পুরস্কার যার মধ্যে রয়েছে ১০টি স্মার্টফোন, ৪৯ ইঞ্চি এল ই ডি টিভি, এসি রেফ্রিজারেটর, ডাবল টাকা ভাউচার সহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার।

বিষয়:আয়মান সাদিকদারাজমাহিয়া মাহিরহমত আলীরাবা খানরুনা খান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…