চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দামেও কম আইফোন ১১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

শেষ পর্যন্ত দেখা মিললো বহুল আলোচিত আইফোন ১১। সাথে এই সিরিজেরে আরো দুটি মডেল আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ ম্যাক্স উন্মোচন করেছে টেক জায়ান্ট অ্যাপল। তবে এখনই তা বাজারে পাওয়া যাবে না। আগামী ২০ সেপ্টেম্বর বাজারে আসবে আইফোনের নতুন মডেলগুলো।

বুধবার বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কের স্টিভ জবস অডিটোরিয়ামে উন্মুক্ত করা হয় আইফোন ১১। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক তুলে ধরেন নতুন আইফোনের বিশেষত্ব।

আইফোন ১১ পাওয়া যাবে ৬টি রঙে। ধুলো ও পানিরোধী ফোনটিতে রয়েছে ৫ দশমিক ৮ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে। পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা। রয়েছে ১২ মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স, একটি আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ১২ টেলিফটো লেন্স।

ফোরকে রেজুলেশনের ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে এই লেন্স। নতুন ক্যামেরা ফিচার ‘ডিপ ফিউশন’ ছবি তোলার বাটনে চাপ দেওয়ার আগেই ৮টি ছবি তুলবে। ছবি আরও নিখুঁত হবে।

এবারের আইফোনে যুক্ত করা হয়েছে কুইকটেক ফিচার এর জনপ্রিয় ‘পোর্ট্রেট মোড’ যা কাজ করবে পশু-পাখিদের ক্ষেত্রেও। সবগুলো ফোনেই ব্যবহার করা হয়েছে চিপসেট এ-থার্টিন বায়োনিক। নতুন ফোনগুলোর ব্যাটারি আগের ফোনের তুলনায় দীর্ঘস্থায়ী হবে জানিয়েছে অ্যাপল।

আইফোন ১১ এর দাম রাখা হয়েছে ৬৯৯ ডলার, ১১ প্রো’র ৯৯৯ ডলার এবং ১১ প্রো ম্যাক্সের দাম ১ হাজার ৯৯ ডলার। আগামী শুক্রবার থেকে ফোনগুলোর প্রি-অর্ডার শুরু হবে। যা অ্যাপল স্টোরে পাওয়া ২০ সেপ্টেম্বর থেকে।

ফোনের সঙ্গে অ্যাপল ওয়াচের নতুন সিরিজ ফাইভ এবং সপ্তম জেনারেশনের আইপ্যাড উন্মুক্ত করা হয়। নতুন ওয়াচে রেটিনা ডিসপ্লে সংযোজন করা হয়েছে। যুক্ত করা হয়েছে বিল্ট-ইন কম্পাস।

জিপিএস মডেলের ওয়াচের দাম পড়বে ৩৯৯ ডলার। সপ্তম জেনারেশনের আইপ্যাডে রয়েছে ১০.২ ইঞ্চির রেটিনা ডিসপ্লে। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে এ-টেন ফিউশন চিপসেট।

নতুন আইপ্যাডের পড়বে ৩২৯ ডলার। এছাড়া অনুষ্ঠানে অ্যাপল টিভি প্লাসস উন্মুক্ত করা হয়। যা ১ নভেম্বর থেকে বিশ্বের ১০০টি দেশের মানুষ দেখতে পারবেন।

ট্যাগ: অ্যাপলআইফোন ১১-প্রো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাইন ইলেভেন: ১৮ বছরেও শেষ হলো না আফগানিস্তানে মার্কিন যুদ্ধ

পরবর্তী

কানাডার এবিএম কলেজে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ

পরবর্তী
কানাডা-এবিএম কলেজ

কানাডার এবিএম কলেজে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ

হলিউডের সবচেয়ে ব্যর্থ সিনেমা কোনটি?

সর্বশেষ

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT