চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাবি নিয়ে ‘বড়কর্তা’র কাছে শাস্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ন ১৮, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

ভারতের কোচ নাটক সহসা শেষ হচ্ছে না। প্রধান কোচ রবি শাস্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বোলিং কোচ হিসেবে জহির খান নন, ভরত অরুণকেই চান তিনি। দাবি নিয়ে তিনি এবার সৌরভ, শচীনদের কাছে যাননি। সোমবার বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরির কাছে প্রস্তাব দিয়েছেন। খবর ক্রিকইনফোর।

অনূর্ধ্ব-১৯ থেকে অরুণ, শাস্ত্রী সতীর্থ ছিলেন। দুজনের সম্পর্কটা তাই অন্যরকম। টিম ইন্ডিয়ার ডিরেক্টর থাকার সময়ও অরুণকে সঙ্গে নিয়ে কাজ করেছেন।

ক্রিকইনফো জানিয়েছে, রাহুল জোহরির সঙ্গে আলাপকালে সোমবার শাস্ত্রী ভরতের নাম প্রস্তাব করেছেন।

অনেক নাটকের পর সম্প্রতি রবি শাস্ত্রীকে কোচ হিসেবে নিয়োগ দেয় উপদেষ্টা কমিটির তিন সদস্য সৌরভ, শচীন এবং লক্ষণ। সঙ্গে জানানো হয় সহকারী হিসেবে থাকবেন রাহুল এবং জহির খান। কিন্তু শাস্ত্রীর আপত্তির মুখে এই দুজনের নিয়োগ আটকে যায়।

শুধু জহির খান নন, রাহুল দ্রাবিড়কেও চাচ্ছেন না শাস্ত্রী। ব্যাটিং কোচ হিসেবে বরং সঞ্জয় বাঙ্গারকে তার পছন্দ।

শাস্ত্রীর এমন দাবির মুখে উপদেষ্টা কমিটি ফের কী অবস্থান নেয়, তা নিয়ে শঙ্কায় ভারতীয় গণমাধ্যম। কেননা সৌরভের আপত্তির মুখে শাস্ত্রীকে কোচ করা হয়েছিল। পরে জহির এবং রাহুলকে আনায় সৌরভ রাজি হন। এখন শাস্ত্রী বেঁকে বসায় কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় সেটাই দেখার বিষয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT