চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দাবি আদায় না হওয়া পর্যন্ত পরীক্ষায় অংশ নেবে না’ বুয়েট শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় চার্জশিটভুক্ত আসামিদের স্থায়ী বহিষ্কারসহ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত টার্ম পরীক্ষায় অংশ নেবে না শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের দাবিগুলোর প্রতি আন্তরিক না হয় এবং প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয় তাহলে তারা পরীক্ষায় অংশ নেবে না।

বৃহস্পতিবার বিকেলে বুয়েট শহীদ মিনারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় তাদের পক্ষে কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী অনিরুদ্ধ গাঙ্গুলি কয়েকটি লিখিত দাবি তুলে ধরেন।

লিখিত বক্তব্যে অনিরুদ্ধ গাঙ্গুলি তিনটি দাবি মেনে নেওয়ার শর্তে আসন্ন টার্ম পরীক্ষায় অংশ নেওয়ার কথা জানান।

দাবি তিনটি হলো:
১.চার্জশিটের ভিত্তিতে অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কার করা।
২.আহসানউল্লাহ, তিতুমীর ও সোহরাওয়ার্দী হলের র‍্যাগের ঘটনায় অভিযুক্তদের অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি দেওয়া।
৩.সাংগঠনিক ছাত্ররাজনীতি এবং র‍্যাগের জন্য সুস্পষ্টভাবে বিভিন্ন ধাপে ভাগ করে শাস্তির নীতিমালা করা এবং নীতিমালাগুলো বুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিল এবং সিন্ডিকেট থেকে অনুমোদন করে অর্ডিন্যান্সে অন্তর্ভুক্ত করার জন্য পরবর্তী ধাপগুলোতে প্রেরণ করা।

লিখিত বক্তব্যে ওই শিক্ষার্থী আরও জানান, প্রথম ও দ্বিতীয় দাবি মেনে নেওয়ার শর্তে তারা আসন্ন টার্ম ফাইনাল পরীক্ষার তারিখ গ্রহণ করবে। টার্ম পরীক্ষার অন্তত ৭ দিন আগে তৃতীয় দাবি পূরণ করলে তারা পরীক্ষা দেবে।

Reneta

আদালতে পুলিশের চার্জশিট দেয়া এবং মামলাটি দ্রুত বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে পরিচালনার ব্যাপারে আইনমন্ত্রী আনিসুল হক ইতিবাচক মনোভাব পোষণ করেছেন বলে জানিয়ে পুলিশ প্রশাসন ও আইনমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ই ই ই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচার ও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করার দাবিতে অ্যাকাডেমিক ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবরার হত্যাবুয়েট
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

কক্সবাজারে হাম: ৩ রোহিঙ্গা শিশুসহ ২০ জনের মৃত্যু

জুলাই ৪, ২০২৬

শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য ব্যান্ড উৎসব

জুলাই ৪, ২০২৬

‘বুঝতে হবে এটাই আর্জেন্টিনা’

জুলাই ৪, ২০২৬

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT