চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাপুটে জয়ে শুরু টাইগারদের লঙ্কা সফর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ন ২৩, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দাপুটে জয় দিয়েই শ্রীলঙ্কা সফর শুরু হল বাংলাদেশের। সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে টাইগাররা। শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশকে ৫ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল।

জয়ের সঙ্গে বাংলাদেশের জন্য বাড়তি ভালো খবর, মূল লড়াইতে নামার আগে এই প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছেন দলের অধিকাংশ ব্যাটসম্যান। হাফসেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন।

২৮৩ রানের টার্গেটে শুরুটা খুব বেশি ভালো হয়নি দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকারের। দুই ওপেনারই অনেকটা ধীরগতির সূচনা করেন। দলীয় ৪৫ রানে সৌম্য প্রথমে সাজঘরে ফিরেন। ২৪ বল থেকে তিনি করেন ১৩ রান। দলীয় ৫৮ রানে ৪৭ বল থেকে ৩৭ রান করা তামিমও ফিরে যান। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ।

৫৮ রানে সৌম্য-তামিমকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে মিঠুনকে নিয়ে দলকে টেনে তোলেন মুশফিক। নেমেই লঙ্কান বোলারদের পাল্টা তোপ দাগাতে থাকেন মিস্টার ডিপেন্ডেবল। যোগ্য সমর্থন পান অপর ব্যাটসম্যানের কাছ থেকেও। তাতে চাপ কাটিয়ে ওঠে টাইগাররা।

এক পর্যায়ে মুশফিক-মিঠুনের জুটি জমাট বেঁধে যায়। তাতে ছোটে সফরকারীরা। এরমধ্যেই ফিফটি তুলে নেন মুশি। তবে এরপর আর স্থায়ী হতে পারেননি। ৪৬ বলে ৬ চার ও ১ ছক্কায় কাঁটায় কাঁটায় ৫০ রান করেন।

মুশফিক ফিরলেও সাবলীল ব্যাটিংয়ে দলের কাণ্ডারি হয়ে দাঁড়ান মিঠুন। তাকে ভালো সঙ্গ দেন মাহমুদউল্লাহ রিয়াদ। জুটিতে দুজনের মিলে তোলেন ৯৬ রান। এর মধ্যে একটু বেশি আগ্রাসী ছিলেন মিঠুন। রিয়াদ আউট হন ৩৭ রান করে।

Reneta

দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়ার সঙ্গে নিজেও সেঞ্চুরি পথে এগোচ্ছিলেন মিঠুন। কিন্তু শেষ পর্যন্ত তিন অঙ্ক ছুঁতে পারেননি তিনি। ১০০ বলে ১১টি চার ও এক ছক্কায় ৯১ রান করে আউট হয়ে যান মিঠুন।

মিঠুন আউট হলেও মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু ভালোভাবেই শেষ করেন সাব্বির রহমান। ১১ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। ২৬ বলে পাঁচটি চারের সাহায্যে ৩১ রানে অপরাজিত থাকেন সাব্বির। ১০ বল থেকে তিন চারে ১৫ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক।

এর আগে প্রথম ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৮২ রান করে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। শানাকা সর্বোচ্চ ৮৬ ও শেহান জয়াসুরিয়া ৫৬ রান করেন। দুটি করে উইকেট নেন রুবেল হোসেন ও সৌম্য সরকার।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশের শ্রীলঙ্কা সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দিনে হোটেল বন্ধের দাবি খেলাফত মজলিসের

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ব্রাজিলে আরও ৪ বছরের চুক্তি বাড়বে আনচেলত্তির

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দাবি আদায়ের নামে জনগণকে জিম্মি করা চলবে না: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: ধর্মমন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

শাকিবের ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকা? গুঞ্জনের কড়া জবাব নির্মাতার

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT