চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাইয়ে টারান্টিনোর নতুন ছবি, প্রথমবার একসঙ্গে ডিক্যাপ্রিও-পিট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ন ১৮, মার্চ ২০১৯
বিনোদন
A A

এই মুহূর্তে হলিউডের সবচেয়ে প্রভাবশালী নির্মাতা কোয়ান্টিন টারান্টিনো। যার হাতে জন্ম হয়েছে পাল্প-ফিকশন, ইনগ্লোরিয়াস বাস্টার্ড, জ্যাংগো আনচেইন-এর মতো বিশ্ব কাঁপানো ছবি। আর এবার তিনি ফিরছেন হলিউডের সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ নামের ছবি নিয়ে। যে ছবিতে প্রথমবার একসঙ্গে পর্দা শেয়ার করতে দেখা যাবে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ব্র‌্যাড পিটকে!

১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি প্রেক্ষাপট নিয়ে নির্মিত অপরাধ ও থ্রিলারধর্মী ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’। যার প্রথম পোস্টার প্রকাশ হলো সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায়।

পোস্টারটি প্রথমে শেয়ার করা হয় ডিক্যাপ্রিওর টুইটার, ইনস্টাগ্রাম ও ফেসবুক হ্যান্ডেলে। এরপর দ্রুত গতিতে পোস্টারটি ছড়িয়ে যেতে থাকে। পোস্টারে সত্তরের দশকের পোশাকে আভির্ভূত লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ব্র্যাড পিট। এ দুজনকে ছাড়া প্রথম পোস্টারে আর কাউকে রাখেননি নির্মাতা।

ছবিতে ষাটের দশকের শেষের হলিউডকে তুলে ধরেছেন টারান্টিনো। নবীন অভিনেতা রিক ডাল্টন আর তার বন্ধু স্ট্যান্ট ডাবল ক্লিফ বুথ হলিউডে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার লড়াইয়ে। তাদের প্রতিবেশী আমেরিকান অভিনেত্রী শ্যারন টাটেসহ আরো চারজন ১৯৬৯-এর গ্রীষ্মের শেষদিকে নির্মমভাবে খুন হন ম্যানসন পরিবারের হাতে।

জানা যায়, ম্যানসন পরিবারগোষ্ঠী গঠন করেন চার্লস ম্যানসন নামের এক কুখ্যাত খুনি এবং হিপি। চার্লস একজন সংগীতশিল্পী হলেও ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ধারাবাহিক হত্যাকাণ্ডের জন্য কুখ্যাত খুনি হয়ে ওঠেন। তার প্রথমদিকের অপরাধ ছিল গাড়ি চুরি, জালিয়াতি ও যৌনকর্মীদের দালালি। শ্বেতাঙ্গ এই অপরাধী নিজেকে বিভিন্ন সময় পুনরুজ্জীবিত যিশুখ্রিস্ট হিসেবেও দাবি করেছেন। শোবিজের আলোচিত এই হত্যাকাণ্ডটিকেই নিজের কল্পনায় মিশিয়ে ‘হেইটফুল এইট’-খ্যাত টারান্টিনো তুলে ধরেছেন ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ ছবিতে।ছবিতে মূল দুই চরিত্রে লিওনার্দো ও ব্র্যাড পিট ছাড়াও মারগোট রবি অভিনয় করছেন শ্যারন টেটের চরিত্রে। এ ছাড়াও চলচ্চিত্রটির অভিনেতাদের তালিকায় রয়েছেন আল পাচিনো, ড্যাকোটা ফ্যানিং, টিমোথি অলিফ্যান্ট, ডেমিয়েন লুইস প্রমুখ।

পোস্টার দেখে বিশ্ব সিনেমা প্রেমীদের যে আগ্রহ তৈরী হয়েছে, তাতে বোঝাই যাচ্ছে চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি হতে যাচ্ছে টারান্টিনোর নির্মাণে তারকাবহুল ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’। ছবিটি আসছে ২৬ জুলাই মুক্তি পাওয়ার কথা জানিয়েছেন নির্মাতা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আল পাচিনোইনগ্লোরিয়াস বাস্টার্ডকোয়ান্টিন টারান্টিনোজ্যাংগো আনচেইনপাল্প-ফিকশনলিওনার্দো ডিক্যাপ্রিওলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT