চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাদীর মৃত্যুতে শোকার্ত রণবীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ০৪, জুন ২০১৮
বিনোদন
A A

প্রয়াত হলেন রণবীর সিংয়ের দাদী ও বলিউডের পঞ্চাশের দশকের অভিনেত্রী চাঁদ বারকে। রবিবার রাতে মারা যান তিনি। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তার। বহুদিন ধরেই তিনি ছিলেন অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে শোকে মূহ্যমান রণবীর সিং। কারণ, দাদীর সঙ্গে তার ছিলো বেশ সখ্যতা।

রণবীর সিংয়ের দাদীর মৃত্যুর খবরটি নিশ্চিত করে সোমবার দুপুরে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, রবিবার দিবাগত রাতে মৃত্যু হয় রণবীর সিংয়ের দাদীর। তার মৃত্যুর খবর শুনে সুইজারল্যান্ড সফরও বাতিল করেন রণবীর। সেখানকার স্থানীয় সময় সোমবার দুপুরে একটি সংবাদ সম্মেলনে অংশ নিতে রণবীরের যাওয়ার কথা ছিলো।

এদিক সোমবার সকালে রণবীরের দাদীর অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে জানিয়ে সংবাদ মাধ্যমটি আরো বলে: রণবীরের দাদীর মৃত্যুর খবর রবিবার রাতেই সেখানে উপস্থিত হন দীপিকা পাডুকোন। রাতে সেখানেই ছিলেন তিনিও। এরআগে গেল জানুয়ারিতে গুঞ্জন শোনা গিয়েছিলো রণবীরের দাদীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন দীপিকা।

এদিকে দাদীর সঙ্গে বেশ সখ্যতা ছিলো, এমনটা বহুবার ইন্টারভিউতে জানিয়েছেন রণবীর। জানিয়েছিলেন, তার জীবনে দাদী খুবই গুরুত্বপূর্ণ জায়গাজুড়ে আছেন। তাকে ভীষণ ভালোবাসতেন তিনি। দাদীর মৃত্যুতে তাই শোকার্ত রণবীর।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দীপিকারণবীর
শেয়ারTweetPin

সর্বশেষ

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মে ১৯, ২০২৬

আলোচনায় ১ হাজার ১০০ কেজি ওজনের গরু ‘রিকিশি’

মে ১৯, ২০২৬

বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে: তথ্যমন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT