বাংলাদেশ

দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, নিহত ২

দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, নিহত ২

হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে দাঁড়িয়ে থাকা একটি বাসে পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন ওই পিকআপের চালক ও তার এক সঙ্গী বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

ওসি জানান, ডুবাঐ বাজারে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর খালি বাসটি দাঁড় করিয়ে রাখা ছিল। পিকআপ চালক নিয়ন্ত্রণ হারালে তার বাহন পেছন থেকে ওই বাসের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তাদের লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বিষয়:সড়ত দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…