চট্টগ্রাম

ঈদের কেনাকাটা করতে গিয়ে সড়কে বাবা-ছেলের মৃত্যু

আহত মা এবং আরেক ছেলে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একটি মারাত্মক সড়ক দুর্ঘটনার ছবি, যেখানে দুটি গাড়ি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে, দুর্ঘটনার স্থান ও পরিস্থিতি বোঝানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় যাত্রীবাহী রিকশা আরোহী পিতা ও পুত্র নিহত হয়েছে। এই দুর্ঘটনায় নিহত ব্যক্তির আরেক পুত্র, স্ত্রী এবং রিকশা চালক আহত হয়েছে।

শনিবার সকাল ১১টায় বন্দরটিলা শাহ্ প্লাজা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবু সালেহ (২৭) ও তার ৯ মাস বয়সী শিশুপুত্র আবদুল্লাহ আল মোমিন। আহতরা হলেন আবু সালেহ’র স্ত্রী মনিরা আক্তার (২৩), আবদুল্লাহ আল মাহির (৪) এবং অজ্ঞাত রিকশা চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের কেনাকাটা করতে পতেঙ্গা স্টিল মিল থেকে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে রিকশায় ইপিজেডস্থ বে-শপিং সেন্টারে যাচ্ছিলেন আবু সালেহ। তাদের রিকশাটি বন্দরটিলায় পৌঁছলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত এবং তিনজন আহত হয়।

সেসময় বিক্ষুদ্ধ জনতা কভার্ডভ্যানটি ভাঙচুর করে এবং যানচলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহমেদ শেখ জানায়, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বিষয়:চট্টগ্রাম রমযান সড়ত দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…