চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশ টাকার জন্য খুন!

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৭:৪৬ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৭
অপরাধ
A A
নিট মেডিকেল স্টোরের বোর্ড, বাংলাদেশে স্বাস্থ্যসেবা কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তর বাড্ডায় দশ টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানের কর্মচারীর হাতে হাজী এম এ আউয়াল (৪৫) নামে এক ফার্মেসি মালিক খুন হয়েছেন।

রবিবার দুপুরে বাড্ডার সাঁতারকুল রোডের লিভা মেডিক্যাল স্টোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কর্মচারী ফখরুলকে আটক করেছে পুলিশ।

বাড্ডা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে ১২০ টাকার একটি ওষুধ ১১০ টাকায় বিক্রি করে কর্মচারী ফখরুল। এটা নিয়েই দোকানের কর্মচারী ও মালিকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে মালিক আব্দুল আউয়ালের পেটে আঘাত করে ফখরুল। তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা আরও জানান, সোমবার ময়না তদন্ত সম্পন্ন হবে। এ ঘটনায় অভিযুক্ত কর্মচারীকে আটক করা হয়েছে। কর্মচারী পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ফার্মেসির পাশের দোকানের এক মালিক চ্যানেল আই অনলাইনকে জানায়, ঘটনার সময় কর্মচারী ফখরুলের হাতে ছুরি ছিল তাই আমরা কেউ দোকানের ভেতর ঢুকতে পারছিলাম না। পরে অন্যান্যদের সহায়তায় লাঠি বাঁশ দিয়ে ফখরুলকে আহত করে আমরা দোকানে গিয়ে আউয়ালকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালের দিকে যাই। তবে পথেই তার মৃত্যু হয়।

Reneta

খুনের ঘটনায় নিহতের পরিবার মামলা করবে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে।পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানিয়েছেন এখনো মামলা হয় নি, তবে মামলা প্রক্রিয়াধীন।

ছবি: আহসান কামরুল

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন গার্দিওলা

জুলাই ২০, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT