দলে দলে মানুষ রাজধানী ছাড়ছেন, মহাসড়কে ছোট যানবাহনের চাপ

রাজধানীর মহাসড়কে ছোট যানবাহনের চাপ, মানুষ ঢাকাছাড়া শুরু করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
১৪ তারিখ থেকে দেশে কঠোর লকডাউন ঘোষণার পরে দলে দলে মানুষ ঢাকা ছাড়ছেন। এজন্য চাপ বেড়েছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও।
মঙ্গলবার সকাল থেকেই বেড়েছে অতিরিক্ত যানবাহনের চাপ। মোটরসাইকেল, মালবাহী ট্রাকসহ খোলা ট্রাকে, পিকআপ, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে করে বাড়িতে ফিরছেন যাত্রীরা। ব্যক্তিগত গাড়িতে যাত্রী পরিবহন করায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সংক্রমণ ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছে তারা।
দূরপাল্লার গণপরিবহণ চলাচল বন্ধের ঘোষণা থাকলেও মানছেন না অনেক পরিবহন চালকরা। পুলিশের নাকের ডগা দিয়ে মধ্যরাত রাত থেকে ভোর পর্যন্ত নির্বিঘ্নে মহাসড়কে চলাচল করছে এসব গণপরিবহন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






