চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলের মাঝে যে বিশ্বাস ছড়াচ্ছেন মাশরাফী

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৭:৪৪ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। এবারের আসরে অংশ নেবে ছয়টি দল। সোমবার মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। দলীয় মিটিংয়ে মাশরাফী বিন মোর্ত্তজা সতীর্থদের মাঝে ছড়িয়েছেন শিরোপা জয়ের বিশ্বাস।

গোটা দলকে এক সুতোয় বেঁধে ফেলেছেন অধিনায়ক। মাশরাফীর মন্ত্র ক্রিকেটারদের মাঝে ছড়িয়ে পড়েছে টনিক হয়ে। তরুণ পেসার আবু জায়েদ রাহির আত্মবিশ্বাসী কণ্ঠে উচ্চারিত কথাই তার প্রমাণ।

‘যদি এশিয়া কাপের পরিকল্পনা জানতে চান, তাহলে বলব আমরা চ্যাম্পিয়ন হতে চাই। একটু আগে ড্রেসিংরুমে একটা মিটিং হয়েছিল আমাদের মধ্যে। মাশরাফী ভাই বলেছেন, সবার মধ্যে বিশ্বাস রাখতে যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি। আমরা শুধুই অংশগ্রহণ করতে যাচ্ছি না।’

ওয়েস্ট ইন্ডিজ সফরের অভিজ্ঞতা নিয়ে রাহী বললেন, ‘‘মাশরাফী ভাইয়ের সঙ্গে ওটাই আমার প্রথম সফর ছিল। গায়ানাতে যখন তাকে দেখেছি, অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছিল। উনি আমাদের বিশ্বাস দিয়ে বলেছিলেন, ‘যদি বিশ্বাস রাখিস তাহলে তোরা পারবি।’ আর আমরা সেটা পেরেছি।’’

আবু জায়েদ রাহি

এশিয়া কাপ বাংলাদেশের জন্য যতটা আশার ততটাই হতাশার। ২০১২ সালে মিরপুরে ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ২ রানের হারের স্মৃতি হৃদয়-বিদারক এক অধ্যায় হয়ে আজও জাগরূক।

পরে ২০১৪ ও ২০১৬তেও এশিয়া কাপ হয়েছে দেশের মাটিতে। শেষবার টি-টুয়েন্টি ফরম্যাটের আসরে ভারতের সঙ্গে হারে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।

Reneta

দেশের মাটিতে যারা পারেনি সেই টাইগাররা এবার বিদেশের মাটিতে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনে সংকল্পবদ্ধ। নেপথ্যে প্রেরণা হয়ে দাঁড়িয়ে একজন, অধিনায়ক মাশরাফী!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপমাশরাফীরাহিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT