চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলের ‘বুড়ো সেনা’দের প্রশংসায় পঞ্চমুখ ধোনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে ২০২০ আইপিএল শুরু করেছে চেন্নাই সুপার কিংস। দলের জয়ে অভিজ্ঞ ও বয়স্ক ক্রিকেটারদের দারুণ ভূমিকায় পঞ্চমুখ চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

আবুধাবিতে মুম্বাইয়ের ১৬২ রানের জবাবে ৪ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছায় চেন্নাই। ৫৮ রানের এক ইনিংস খেলেছেন সাউথ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটসম্যান ফ্যাফ ডু প্লেসিস। সর্বোচ্চ ৭১ রান এসেছে আম্বাতি রাইডুর ব্যাটে।

চেন্নাইয়ের জয়ের পর দলটিকে ‘ড্যাডস আর্মি’ বা ‘বুড়োদের দল’ বলে কৌতুক করেছে ভারতীয় গণমাধ্যম। দলের মূল তারকারা যেমন- ধোনি, ডু প্লেসিস, ইমরান তাহির ও অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসনের বয়স ৩৫ পেরিয়েছে। সেদিকে ইঙ্গিত করে এমন লেখা গণমাধ্যমে।

ম্যাচ শেষে বুড়োরা দলের বোঝা নন, বরং সম্পদ বলে প্রশংসা করেছেন ধোনি। তরুণ আর অভিজ্ঞদের মিশেলে দলে একটা ভারসাম্য তৈরি হয়েছে বলে মত গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের।

‘এই সিনিয়র ক্রিকেটাররাই আইপিএলে তরুণদের সাহায্য করে। বিভিন্ন দেশ থেকে যেসব ক্রিকেটার আসে, তাদের একেকজনের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা আছে। সুতরাং আমরা সৌভাগ্যবান যে এই সিনিয়র ক্রিকেটাররা আমাদের দলে আছে।’

চেন্নাইয়ে এমন ক্রিকেটারও আছেন যাদের আছে ৩০০’র বেশি ওয়ানডে খেলার অভিজ্ঞতা। ধোনি নিজেও সেই তালিকায়। চাইলেই কারো ৩০০ ওয়ানডে খেলা সম্ভব নয় বলে মনে করিয়ে দিয়েছেন তিনি।

Reneta

‘এত ম্যাচ খেলতে হলে আপনাকে অনেক বছর খেলতে হবে। এখন যেমন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ হচ্ছে, তাতে ৩০০ ওয়ানডে খেলা স্বপ্নই হয়ে থাকবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২০চেন্নাই সুপার কিংসধোনিমুম্বাই ইন্ডিয়ান্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনাতেই শেখ হাসিনার সংবাদ সম্মেলন’

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় জুন মাসে বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সূরা আন-নাস কেন এত বিশেষ?

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৯ হাজার ৮৫৬ টাকা

আগস্ট ৬, ২০২৬

চ্যানেল আইয়ের ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানের ২১ বছর

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT