চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকপ্রিয়তার শীর্ষে ‘ঢাকা টু দুবাই’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এবার অসংখ্য নাটক উন্মুক্ত হয়েছে ইউটিউবে। এর মধ্যে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সবচেয়ে দ্রুত সময়ে ৫০ লাখ ভিউ অতিক্রম করেছে নিশো-মেহজাবীনের ‌‘ঢাকা টু দুবাই’।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির তথ্য এবং ইউটিউব জরিপ সেটাই প্রমাণ করে। যেখানে দেখা গেছে, এবারের ভ্যালেন্টাইনে প্রকাশিত নাটকের মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে মহিদুল মহিমের চিত্রনাট্য ও পরিচালনায় বিশেষ এই নাটকটি।

১২ ফেব্রুয়ারি রাতে এটি উন্মুক্ত হয় সিএমভি’র ইউটিউব চ্যানেলে। ১৭ ফেব্রুয়ারি এটির ভিউ অতিক্রম করে ৫ মিলিয়ন বা ৫০ লাখ ভিউয়ের ঘর। বর্তমানে ৫৫ লাখ ভিউ অতিক্রম করেছে নাটকটি। কমেন্টের ঘরে এই ৫ দিনে মন্তব্য পড়েছে ৯ হাজারেরও বেশি।

নাটকটিতে দেখা যায়, মিজান ও জবা সদ্য বিবাহিত দম্পতি। ঘটনাক্রমে দুজনেই একসঙ্গে দুবাই যাওয়ার ভিসা পেলেন কোনও এক এজেন্সির মাধ্যমে। শ্রমিক ভিসা। আর এটি পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসে পড়েন এই দম্পতি। এরপর ঘটে অন্যরকম কাহিনী!

নির্মাতা মহিম বলেন, ‘গল্পটা মজার তবে বার্তাটি বেদনার ছিলো। চেষ্টা করেছি, গ্রামের সাধারণ দুটো মানুষের বিদেশ যাত্রা নিয়ে ঘটে যাওয়া নানা ঘটনা ও ব্যর্থতার করুণ চিত্র তুলে ধরার। চরিত্র দুটিতে নিশো ভাই ও মেহজাবীন আপু অসাধারণ অভিনয় করেছেন। কৃতজ্ঞতা তাদের প্রতিও।’

এসকে সাহেদ আলী প্রযোজিত ‘ঢাকা টু দুবাই’-এ বিশেষ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঢাকা টু দুবাইনাটকনিশোভালোবাসা দিবসমেহজাবীনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ ও বিশেষ ঋণ সুবিধা দেবে সরকার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মে ১৯, ২০২৬

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নর্থ আমেরিকায় জামালপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT