চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকদের হাসিতে অবাক ফিফা সভাপতিও!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ পূর্বাহ্ণ ১৫, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ততক্ষণে উদ্বোধনী অনুষ্ঠান অনেকদূর গড়িয়েছে। গান-বাজনা হয়েছে খানিকটা, আয়োজক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংক্ষিপ্ত বক্তব্য রেখে মঞ্চ ছেড়েছেন। বাকি কেবল ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বক্তব্যের। সেটাও যথানিয়মেই আগাচ্ছিল। উদ্বোধনীর আনন্দে মেতে থাকা দর্শকরা তখনই অট্টহাসিতে অবাক করে দিলেন। যার কথাতে হাসির রোল উঠল, সেই ফিফা সভাপতিও হলেন অবাক।

বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধন ঘোষণা করতে মঞ্চে উঠে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সাবলীল ভাবেই কথা বলে যাচ্ছিলেন। কিন্তু কথা বলার মাঝে থেমে যেতে হয় তাকে। স্বাগতিক সমর্থকরা যে তখন উচ্চস্বরে হাসিতে ব্যস্ত!

কারণ খুঁজতে যেয়ে জানা গেল, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পর বক্তব্য দিতে এসে যখন ইনফান্তিনো আরবি ও রাশান ভাষায় বলতে শুরু করলেন, তখন আর হাসি আটকাতে পারেননি মাঠে উপস্থিত দর্শকরা।

উদ্বোধনী দিনে খেলা ছিল রাশিয়া আর সৌদি আরবের। ফিফা প্রেসিডেন্ট বক্তৃতার জন্য দুই রাষ্ট্রের ভাষাই ব্যবহার করতে যেয়ে খানিকটা উচ্চারণ গড়বড় করে ফেলেছিলেন বলেই তখন দর্শকদের মনে হয়েছে। তাই হাসির রোল।

উচ্চস্বরে হাসির রোল দেখে এক পর্যায়ে কেবল অবাক হয়ে তাকিয়ে থাকলেন ফিফা সভাপতি। অবশ্য ইনফান্তিনো বক্তব্যে ঠিক কী গড়বড় করেছিলেন সেটি নিয়ে আর উচ্চবাচ্য হয়নি পরে।

দ্রুত মাঠের খেলা শুরু হওয়ায় দর্শকরাও ফুটবল উপভোগে মন দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা

জুলাই ১১, ২০২৬

অবশেষে মুখ খুললেন, ভিএআর নিয়ে ব্যাখ্যা দিলেন স্কালোনি

জুলাই ১১, ২০২৬

উপজেলা পর্যায়েও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার অ্যাকাউন্ট হ্যাক করে মিশরীয়রা লিখল ‘জেতেনি, রেফারি দুর্নীতিগ্রস্ত’

জুলাই ১১, ২০২৬

আমাকে হত্যা করা হলে ইরানের বিরুদ্ধে ভয়াবহ হামলার নির্দেশ রয়েছে: ট্রাম্প

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT