চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দরজার ওপাশে আইয়ুব বাচ্চু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৮
তারকাকথন, বিনোদন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
আইয়ুব বাচ্চু

বৃহস্পতিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রুপালী গিটার ছেড়ে চিরতরে চলে গেলেন সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু। রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়ার পর ৯টা ৫৫ মি‌নিটে ডাক্তাররা তা‌কে মৃত ব‌লে ঘোষণা ক‌রেন। তার মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় টাইম লাইন জুড়ে শেয়ার হচ্ছে শোকবার্তা। বিশিষ্ট ছড়াকার লুৎফর রহমান রিটন হিউস্টনে বসে ফেসবুকে আইয়ুব বাচ্চুকে নিয়ে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন।

লুৎফর রহমান রিটন লিখেছেন, কাল মধ্যরাত পর্যন্ত হিউস্টনের নানান সড়কে এলোমেলো চক্কর দিচ্ছিলাম প্রীতিভাজন আরিফ বাবুর সঙ্গে। আমাকে চনমনে রাখতে বাবু ওর ছোট্ট কিউট মার্সিডিজ-এ উচ্চ ভল্যুমে চালিয়ে দিয়েছে আইয়ুব বাচ্চুর গান। রক্তে দোলা লাগানিয়া সুর ঝংকারে আইয়ুব বাচ্চু গাইছেন তাঁর বিখ্যাত গান–”এক আকাশের তারা তুই একা গুনিস নে/গুনতে দিস তুই কিছু মোরে/ ওরে সব ভালো তুই একা বাসিস নে/একটু ভালোবাসতে দিস মোরে/পুরো জোছনা তুই একা পোহাস নে/ সঙ্গে নিস রে তুই মোরে/ ওরে সব ভালো তুই একা বাসিস নে/একটু ভালোবাসতে দিস মোরে…..।”

বাংলাদেশের তরুণ-তরুণীদের সব ভালোবাসা একাই জিতে নিয়েছিলেন বাচ্চু তাঁর সুরের জাদুতে। আমাদের ব্যান্ড সঙ্গীতের জাতীয় সঙ্গীত বলা হয় বাচ্চুর ”সেই তুমি কেনো এতো অচেনা হলে” গানটিকে। বাচ্চু সম্পর্কিত আমার উচ্ছ্বাসপূর্ণ কথাবার্তায় বাবু খানিকটা বিস্ময়ই প্রকাশ করলো। গিটারিস্ট হিশেবে বাচ্চুকে আমি বাংলাদেশের এবং উপমহাদেশের শ্রেষ্ঠ বা শীর্ষস্থানীয় বাজিয়ের আসনে দেখি। প্রবাসে, মন খারাপের অশ্রুমাখা দহনদগ্ধকালে বহুদিন আমি বাচ্চুর রূপালি গিটারের অকল্পনীয় দক্ষতায় নির্মিত ‘আমার সোনার বাংলা’ গানটা শুনেছি। গিটার কথা বলে ওঠে বাচ্চুর আঙুলের স্পর্শে।

কাল রাতে আমাদের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তী শিল্পী বাচ্চুকে নিয়ে আমার উচ্ছ্বাস আর আবেগ যেন উপচে পড়ছিল। ভায়োলিনের করুণ মূর্ছনায় হৃদয় মোচড় দেয়া সুতীব্র ক্রন্দনের মতো একটা সঙ্গীতায়োজনে বাচ্চুর হিরণ্ময় কণ্ঠ বলে যাচ্ছিলো–”এখন অনেক রাত/ খোলা আকাশের নিচে/জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে/তাই আমি বসে আছি দরজার ওপাশে…।”

জীবনের কী আশ্চর্য ম্যাজিক! চব্বিশ ঘণ্টাও পেরোয়নি, আজকে, ঘড়ির কাঁটা রাত বারোটার ঘরে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই পৃথিবীতে লেখা হয়ে গেছে একটা মন খারাপ করা গল্প। টিভি স্ক্রলে ধাবমান একটা খবরের ওপর দৃষ্টি পড়তেই চোখ আমার ঝাপসা হয়ে উঠলো। প্রিয় শিল্পী আইয়ুব বাচ্চু কিছুক্ষণ আগে চলে গেছেন দরজার ওপাশে। যেখান থেকে কেউ আর ফিরে আসেন না।

গতকাল রাতেও আইয়ুব বাচ্চু ছিলেন আমার সঙ্গে। বাচ্চু গাইছিলেন–‘এখন অনেক রাত’। হিউস্টনের আকাশে তখন সত্যি সত্যি অনেক রাত ছিল। এখনও অনেক রাত, হিউস্টনের আকাশে। কিন্তু আইয়ুব বাচ্চু আজ নেই। তিনি চলে গেছেন দরজার ওপাশে……।

Reneta

ছবিঃ তানভীর আশিক

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চু
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেম, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার—পূর্ণিমার প্রশ্নে খোলামেলা শাকিব

জুলাই ২৩, ২০২৬

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

জুলাই ২৩, ২০২৬

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে?

জুলাই ২৩, ২০২৬

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT