চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দন্ত চিকিৎসক মানিক সাহা ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ণ ১৪, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আকস্মিক পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি মানিক সাহা।

এনডিটিভি বলছে, দলীয় কোন্দলের কারণে শনিবার বিপ্লব কুমার পদত্যাগ করায় নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহাকে বেছে নিয়েছে বিজেপির বিধায়করা।

গত এপ্রিলে মানিককে রাজ্যসভায় পাঠায় বিজেপি। ৩ এপ্রিল শপথ নেন তিনি। সেই হিসেবে মাত্র ৪১ দিনের মাথায় মুখ্যমন্ত্রী মতো বড় পদে আসীন হলেন এই অধ্যাপক।

Banglabid

এর আগে বিধানসভা নির্বাচনের এক বছর আগে হঠাৎ করে পদত্যাগের ঘোষণা দেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার গভর্নর এসএন আরিয়ার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান তিনি।

বিপ্লব কেন এভাবে পদ ছেড়ে দিলেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ত্রিপুরার রাজনীতিতেও নানা জল্পনা তৈরি হয়েছে। একটি সূত্রের দাবি, তাকে দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল। তবে এই খবরের আনুষ্ঠানিক সমর্থন মেলেনি।

মানিক সাহা পেশায় একজন দন্ত চিকিৎসক। পটনার সরকারি ডেন্টাল কলেজ এবং লখনউয়ের কিং জর্জেস মেডিকেল কলেজ থেকে ডেন্টাল সার্জারিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মানিক সাহা।

Reneta

রাজ্যসভার ওয়েবসাইট অনুযায়ী, ত্রিপুরা মেডিক্যাল কলেজ এবং আগরতলার ডাঃ বিআরএএম টিচিং হাসপাতালে একজন অধ্যাপক হিসেবে ডেন্টাল সার্জারিও পড়ান মানিক সাহা। কংগ্রেস ছেড়ে ২০১৬ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন মানিক। ২০২০ সালেই ত্রিপুরা বিজেপি শাখার সভাপতি নিযুক্ত হন তিনি। মানিক সাহা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতিও।

চলতি বছরের এপ্রিল মাসে, তিনি রাজ্যের একমাত্র আসনে রাজ্যসভায় নির্বাচিত হন। সমস্ত বিজেপি এবং আদিবাসী পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) বিধায়করা মানিক সাহার পক্ষেই ভোট দেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভানু লাল সাহাকে দৌড়ে অনেক পিছনে ফেলে দিয়ে জয়ী হন মানিক।

আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে ৬০ সদস্যের বিধানসভার নির্বাচন হবে ত্রিপুরাতে। মানিক সরকারের শাসনাধীন বামফ্রন্ট সরকারের ২৫ বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে বিজেপি ৩৬টি আসন জিতেছিল এই রাজ্যে। তবে রাজনীতিবিদদের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে গেরুয়া শিবির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপ্লব দেব
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT