বিনোদন

দুই হাজার কোটির পথে ‘দঙ্গল’!

দঙ্গলের রেকর্ড

‘দঙ্গল’ ছবিতে আমির খান

‘দঙ্গল’ যেন থামছেই না। ছুটছে তো ছুটছেই। এখন পর্যন্ত দেশ-বিদেশ মিলিয়ে ৩০১ মিলিয়ন ডলার আয় করেছে ‘দঙ্গল’। ভারতীয় মুদ্রার হিসেবে ১৯৩০ কোটি ছাড়িয়ে ২০০০ কোটি রুপির মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় আছে ‘দঙ্গল’। বিশ্বের ইতিহাসে ‘দঙ্গল’ ছাড়া আর মাত্র ৪টি ভিন্ন ভাষার ছবি এত আয় করতে পেরেছে।

ফোর্বস–এর তথ্য অনুযায়ী ছবির ৩০১ মিলিয়ন আয়ের মধ্যে ১৭৯.৮ মিলিয়ন আয় হয়েছে চীন থেকে আর ৮৪.৪ মিলিয়ন আয় হয়েছে ভারত থেকে।

চীনের ‘দ্য মারমেইড’ (৫৩৩ মিলিয়ন ডলার), ফ্রান্সের ‘ইনটাচেবলস’ (৪২৭ মিলিয়ন ডলার), চীনের ‘মনস্টার হান্ট’ (৩৮৬ মিলিয়ন ডলার) এবং জাপানের ‘ইয়োর নেম’ (৩৫৪ মিলিয়ন ডলার) এর আগে ভিন্ন ভাষার ছবির তালিকায় সর্বোচ্চ আয় করা ছবি হিসেবে অন্তর্ভুক্ত ছিল। এই তালিকার পঞ্চম অবস্থান দখল করেছে মহাবীর ফোগটের জীবন নিয়ে তৈরি ‘দঙ্গল।’ হিন্দুস্তান টাইমস।

বিষয়:channelionline আমির খান চায়না ছবি দঙ্গল রেকর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…