চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণাঞ্চলে মাঝারী ধরনের হালকা বৃষ্টির সম্ভাবনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২১
- সেমি লিড, পরিবেশ
A A
আকাশে বাতাসের দিক নির্দেশক ও একটি ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের দক্ষিণাঞ্চলের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারী ধরনের হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে: খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

Banglabid

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুতুবদিয়ায় সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া রাঙ্গামাটি ও চুয়াডাঙ্গায় ৪, সাতক্ষীরায় ৩ এবং ঢাকায় মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময় সারাদেশে আর কোনো বৃষ্টি হয়নি।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার তাড়াশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আজ তেঁতুলিয়ায় সর্বনিন্ম ২২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সর্বনিন্ম তাপমাত্রা ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

Reneta

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ূর অক্ষ বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।

সোমবার সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৩৬ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৫ টা ৫৫ মিনিটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহওয়াদক্ষিণাঞ্চল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শরৎ মানেই

পরবর্তী

আফগান নারী ফুটবল দল ও পরিবারকে আশ্রয় দেবে যুক্তরাজ্য

পরবর্তী
আফগান নারী ফুটবল দল ও পরিবারের সদস্যরা যুক্তরাজ্যে আশ্রয় পাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগান নারী ফুটবল দল ও পরিবারকে আশ্রয় দেবে যুক্তরাজ্য

একজন স্বাস্থ্যকর্মী ভ্যাকসিনের ইনজেকশন প্রস্তুত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেল্টা সংক্রমণেও ৯২ শতাংশ সুরক্ষা দেয় ভ্যাকসিন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT