অপরাধ

দক্ষিণখানে জেএমবির দুই সদস্য আটক

আটক

রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১।

অাটককৃতরা হলো, নূর ইসলাম আরমান (২৪) ও ইকবাল হাসান (২০)।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার ভোরে উত্তরার দক্ষিণখানের একটি বাসা থেকে আটক করা হয় তাদের। ওই সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশকিছু জিহাদী বই।

আটক দুই জেএমবি’র  বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান সারওয়ার।

বিষয়:অভিযান আটক জঙ্গি সংগঠন জেএমবি দক্ষিণখান রাজধানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…