তৃতীয় উইম্বলডন জেতার আশা শেষ হয়ে গেছে নাদালের। কাব্যিক এক ম্যাচে গিলিস মুলারের বিপক্ষে পাঁচ সেটের লড়াইয়ে হেরে গেছেন তিনি।
৪ ঘণ্টা ৪৭ মিনিটের লড়াইয়ে দুজন শেষ সেট পর্যন্ত সমানে-সমান ছিলেন। নাদাল হেরে যান ৬-৩, ৬-৪, ৩-৬, ৪-৬, ১৫-১৩ সেটে।
শেষ আটে ৩৪ বয়সী মুলার ক্রোয়েশিয়ার সপ্তম বাছাই মার্টিন সিলিচের বিপক্ষে লড়বেন। ২০০৮ এর ইউএস ওপেনের পর এই প্রথমবার উইম্বলডনের কোয়ার্টারে উঠলেন তিনি।
নাদাল হারলেও শেষ আটে যেতে ভুল করেননি অ্যান্ডি মারে এবং রজার ফেদেরার।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মারে বিনোইট পাইরকে হারিয়ে শেষ আটে ওঠেন।
সাতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন ফেদেরার এই নিয়ে ৫০ বার কোনও গ্র্যান্ডস্লামের কোয়ার্টারে উঠলেন। তিনি হারিয়েছেন বুলগেরিয়ার গ্রেগর দিমিত্রভকে।








