বাংলাদেশ থ্যালাসিমিয়া সমিতি হাসপাতাল লটারি-২০১৭ এর ড্র অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রানী সম্পদ প্রতিমন্ত্রী শ্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার ওমর গোলাম রব্বানীসহ অারও অনেকে।
ড্র’এ সর্বমোট ৫০ লাখ টাকার ১০২৫টি পুরস্কার রাখা হয়েছে। ১ম পুরস্কার ১টি ফ্ল্যাট বাড়ি অথবা নগদ ৩০ লাখ টাকা, ২য় পুরস্কার ১টি, মটরগাড়ি অথবা নগদ ৭ লাখ টাকা, ৩য় পুরস্কার ১টি, মটর সাইকেল অথবা দেড় লাখ টাকা, ৪র্থ পুরস্কার ১টি, নগদ ৫০,০০০/- হাজার টাকা, ৫ম পুরস্কার ১টি, নগদ ৩০,০০০/- হাজার টাকা, ৬ষ্ঠ পুরস্কার ১০ প্রতিটি ৫,০০০/- হাজার টাকা, ৭ম পুরস্কার ১০ টি প্রতিটি ২,০০০/- হাজার টাকা এবং ৮ম পুরস্কার ১,০০০টি = প্রতিটি ১,০০০/- হাজার টাকা সর্বমোট ৫০ লক্ষ টাকার ১০২৫টি পুরুস্কার।
ড্র এর ফলাফল মোবাইল ফোনের মাধ্যমে জানতে SMS করুন BTS<স্পেস>টিকেটের সিরিজ ও নম্বর পাঠিয়ে দিন ৬৯৬৯ নাম্বারে।







