চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘের ‘উদ্বেগ’কে পাত্তাই দিচ্ছেনা মিয়ানমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে নতুন করে কার্ফিও জারি করেছে মিয়ানমার। সেখানে আরও অধিকসংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে। শনিবার দেশটির পক্ষ থেকে এমনটি জানানো হয়। রাজ্যটিতে সামরিক উপস্থিতি বাড়ার প্রেক্ষীতে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করলে, নতুন এই ঘোষণা আসে। রাখাইনে ব্যাপকহারে অধিকার লঙ্ঘণের দায়ে সরকারকে অভিযুক্ত করে আসছে জাতিসংঘ।

রাখাইনের নিরাপত্তা আরও বাড়াতে সেখানে এই সপ্তাহে একটি আর্মি ব্যাটালিয়ন পাঠানো হয়, শুক্রবার এমন খবরের সমালোচনা করে জাতিসংঘের বিশেষ দূত ইয়াংঘি লি। তখন তিনি একে গভীর উদ্বেগের কারণ বলে অভিহিত করেন। এরপরের দিনই মিয়ানমারের এমন পদক্ষেপ।

গত বছরের অক্টোবর থেকে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় রোহিঙ্গাদের উপর নির্যাতনের খড়গ নেমে আসে। পুলিশ পোস্টে হামলার অভিযোগে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হয়। কয়েক মাস ধরে চলে এই রক্তাক্ত অভিযান। এতে ৭০ হাজারেরও বেশি রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়, সাথে করে নিয়ে যায় ধর্ষণ, খুন, অগ্নিসংযোগের দুঃসহ স্মৃতি।

বৌদ্ধপ্রধান মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। রোহিঙ্গা মুসলিমরা ‘বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু’ বলে জাতিসংঘ স্বীকৃত। রাষ্ট্রহীন এই সম্প্রদায়ের বিরুদ্ধে সেনাবাহিনী নির্মূল অভিযান চালাচ্ছে বলে শঙ্কা জাতিসংঘের, যা বরাবরই অস্বীকার করে আসছে মিয়ানমার।

সরকারের দাবি রাখাইনের মে ইউ পার্বত্য এলাকায় রোহিঙ্গা যোদ্ধারা সক্রিয় আছে। সেখানে উচ্ছেদ অভিযানের তীব্রতা বাড়ানো হয়েছে বলে শনিবার জানায় মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম।

রাষ্ট্রীয় গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, মে ইউতে চরমপন্থী সন্ত্রাসীরা যাতে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে না পারে এরজন্যই বাড়তি সেনাবাহিনী নিয়োজিত করা হয়েছে।

Reneta

মিয়ানমারের রাখাইনে ১০ লাখেরও অধিক রোহিঙ্গাদের বাস। কয়েক প্রজন্ম ধরে তারা এখানে বাস করলেও এদের নাগরিক স্বীকৃতি দেয় না মিয়ানমার। মৌলিক অধিকারও পায় না এই সংখ্যালঘু সম্প্রদায়। তাদের অবৈধ বাংলাদেশি বলেই সরকারের পক্ষ থেকে দাবি করা হয়।

অক্টোবরে সামরিক অভিযান শুরুর পর জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলকে এখানে তদন্ত চালানোর অনুমতি দেয়া হয়নি। তবে সরকারের পক্ষ থেকে নিয়োজিত একটি কমিশন ব্যাপক নির্যাতনের অভিযোগ উড়িয়ে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগুয়েরো ইন, হিগুয়েন আউট

পরবর্তী

থ্যাঙ্ক ইউ ভেরি মাচ, উই আর ভেরি হ্যাপি: প্রধানমন্ত্রী

পরবর্তী

থ্যাঙ্ক ইউ ভেরি মাচ, উই আর ভেরি হ্যাপি: প্রধানমন্ত্রী

জিদান হাসিমুখে রিয়াল মাদ্রিদের পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাসিকোর আগে জিদানকে রিয়ালের ‘পুরস্কার’

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT