চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থিম সংয়ে আওয়ামী লীগের সাফল্যগাঁথা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। দীর্ঘ ৭৩ বছর ধরে সংগঠনটির পথচলা। মাতৃভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা পরবর্তী দেশের উন্নয়নে দলটির ভূমিকা অসামান্য। এসব সাফল্যগাঁথা আর ইতিহাসের চুম্বকাংশ নিয়েই বানানো হয়েছে একটি থিম সং। যার শিরোনাম ‘বাংলাদেশ আওয়ামী লীগ’।

শনিবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। এ উপলক্ষেই তৈরি করা হয়েছে বিশেষ গানটি। এটি রচনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেল। গানটির সুর-সংগীত সাজিয়েছেন পাভেল আরিন।

কণ্ঠে আছেন পান্থ কানাই, চন্দনা মজুমদার, দিলশাদ নাহার কণা ও মাশা ইসলাম। এতে মোহনবীণা বাজিয়েছেন গ্র্যামিজয়ী ভারতের কিংবদন্তী শাস্ত্রীয় সংগীতজ্ঞ পণ্ডিত বিশ্ব মোহন ভাট। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পরিকল্পনা ও ইয়াসির মাহমুদ খানের সমন্বয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন ইশতিয়াক মাহমুদ।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমেই তৈরি হয়েছে থিম সংটি। গানটির পরিকল্পনা ও বাস্তবায়ন প্রসঙ্গে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘আওয়ামী লীগ একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যার নেতৃত্বে স্বাধীন হয়েছে বাংলাদেশ। দলের দীর্ঘ ৭৩ বছরের ইতিহাসে অসংখ্য জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হলেও এবারই প্রথম দলের দফতর বিভাগ থেকে থিম সং করা হয়েছে। এটি আমরা মানসম্পন্নভাবেই করার চেষ্টা করেছি। গানটির কথা যেমন সুন্দর, তেমনই এর অডিও ও ভিডিও উপস্থাপনাও মনোমুগ্ধকর হয়েছে বলে আমার বিশ্বাস।’

গানের রচয়িতা জুলফিকার রাসেল বলেন, ‘মাস তিনেক আগে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া থিম সংটির পরিকল্পনার কথা জানান। এরপর পর্যাপ্ত গবেষণার পর গানটি লেখা শুরু করেছিলাম। আমি চেষ্টা করেছি দেশের সবচেয়ে প্রাচীন, ঐতিহ্যবাহী ও জনপ্রিয় এই দলটিকে গানের কথায় যথাযথভাবে ফুটিয়ে তুলতে। পাভেল আরিন সেই বাণীতে অসাধারণ সুর করেছেন। শিল্পীরাও চমৎকার গেয়েছেন। এরকম একটি ঐতিহাসিক উদ্যোগের অংশ হতে পেরে সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

সুরকার ও সংগীত পরিচালক পাভেল আরিনের ভাষ্য, ‘আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের থিম সং! তাই বিষয়টি আমার কাছে বিরাট একটি চ্যালেঞ্জের মতো ছিল। সবাই গানটি শোনার পর থেকে প্রশংসা করছেন। মনে হচ্ছে আমি সফল।’

Reneta

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে থিম সংটি উন্মুক্ত করা হয়েছে। সেখানে গানটি উপভোগ করে অনেকেই তাদের ভালোলাগার কথা জানাচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগগানচন্দনা মজুমদারথিম সংপান্থ কানাইমাশা ইসলামলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুশান্তের মৃত্যুর পর ইন্ডাস্ট্রি ছাড়তে চেয়েছিলেন অমিত

পরবর্তী

সাকিবকে ছুঁতে মাঠে ঢুকে পড়লেন দর্শক

পরবর্তী

সাকিবকে ছুঁতে মাঠে ঢুকে পড়লেন দর্শক

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৮৪

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT