বিনোদন

‘থর: লাভ অ্যান্ড থান্ডার’-এ থাকছেন ম্যাট ডেমন

এন্ডগেমের দুই প্রধান চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এন্ডগেম সিনেমার দুই প্রধান চরিত্রের ছবি, একজন সুপারহিরো এবং একজন সাংবাদিক।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘থর: লাভ অ্যান্ড থান্ডার’-এ থাকছেন ম্যাট ডেমন। বর্তমানে এই অভিনেতা সিডনিতে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে আছেন। এরপর ছবির শুটিং শুরু করবেন তিনি।

‘থর: র‍্যাগনারক’-এ অতিথি চরিত্রে ছিলেন ম্যাট ডেমন। এবার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। তবে কোন চরিত্রে তাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি।

ছবির মূল চরিত্র ‘থর’ হিসেবে এবারও থাকছেন ক্রিস হেমসওয়ার্থ। ফিরবে ‘আসগার্দে’ চরিত্রটিও। জাইমি অ্যালেক্সান্দার অভিনয় করবেন ‘সিফ’ চরিত্রে। ‘জেন ফস্টার’-এর ভূমিকায় থাকছেন নাটালি পোর্টম্যান।

‘থর’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’। পরিচালনা করছেন তাইকা ওয়াতিতি। ২০২২ সালের ৬ মে মুক্তি পাবে এই ছবি।

বিষয়:ক্রিস হেমসওয়ার্থ তাইকা ওয়াতিতি ম্যাট ডেমন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…