চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রুটিপূর্ণ লাইনের জন্য সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ২২, নভেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, সিরাজগঞ্জ
A A
সিরাজগঞ্জের ট্রেন দুর্ঘটনার কারণ জানিয়েছে তদন্ত কমিটি

সিরাজগঞ্জের ট্রেন দুর্ঘটনার কারণ জানিয়েছে তদন্ত কমিটি

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন কর্তৃক গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের নিকট জমা দিয়েছেন। তিদন্তে বলা হয়েছে ত্রুটিপূর্ণ লাইনের জন্য দুর্ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের নিকট তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফিরোজ মাহমুদ ২৯ পাতার এই তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে দুর্ঘটনার কারণসহ কিছু সুপরিশও করা হয়েছে।

জেলা প্রশাসক ড.ফারুক আহম্মদ জানান, দুর্ঘটনার দিন জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং তাদের ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

বৃহস্পতিবার ৫ কার্যদিবসের শেষ দিনে তারা প্রতিবেদন জমা দিয়েছেন। প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পাঠানো হবে।

প্রতিবেদনে প্রাথমিক ভাবে বলা হয়েছে, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে রেল লাইনের স্টক রেল ও টাং রেল দুটি লক থাকার কথা ছিলো, কিন্তু সেখানে লক ছিলো না। দুটো লাইনের মাঝখানে গ্যাপ ছিলো। যে কারণে ট্রেনের ইঞ্জিন সেখানে এসে লাইনচ্যুত হয়েছে। সেই সাথে দুর্ঘটনার আরো কয়েকটি কারণ ও কিছু সুপারিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তবে সেগুলো মন্ত্রণালয়ে পাঠানোর পরে তারাই প্রকাশ করবে বলে তিনি জানান।

উল্লেখ ১৪ নভেম্বর দুপুরে সিরাজগঞ্জ উল্লাপাড়া ষ্টেশন এলাকায় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের ইজ্ঞিনসহ ৮টি বগি লাইন চ্যুত হয়।

এসময় ট্রেনের ইঞ্জিনসহ ৩ টি বগিতে আগুন লাগে। বন্ধ হয়ে যায় ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ বঙ্গের ট্রেন যোগাযোগ।

ঈশ্বরদির পাকশী থেকে উদ্ধারকারি ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করলে ঘটনার ৬ ঘণ্টা পর উত্তর ও দক্ষিণ বঙ্গের সাথে বিকল্প পথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয় এবং ৩০ ঘণ্টা পর পুরো ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ট্যাগ: ট্রেন দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমাবর্তন নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ

পরবর্তী

কানাডার ক্যালগেরিতে `জাসহান’ রেস্টুরেন্টের উদ্বোধন

পরবর্তী

কানাডার ক্যালগেরিতে `জাসহান' রেস্টুরেন্টের উদ্বোধন

বাংলাদেশ-ভারত ম্যাচ দেখতে কলকাতায় প্রধানমন্ত্রী

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT