ইউরো চ্যাম্পিয়নশী-২০১৬ বাছাই পর্বের প্লে-অফ ম্যাচে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে মূল পর্ব নিশ্চিত করেছে হাঙ্গেরি। অ্যাওয়ে ম্যাচেও ১-০ তে জয় পেয়েছিল তারা।
প্রায় ৩০ বছর পর কোন বড় আসরে অংশ নিতে যাচ্ছে হাঙ্গেরিয়ানরা। সেইসঙ্গে ১৯৭২ সালের পর প্রথমবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের টিকিট পেয়েছে দলটি।
আর বুদাপেস্টের মাঠে আত্মঘাতী গোলের খেসারত দিতে হয়েছে নরওয়েকে। ১৪ মিনিটে হাঙ্গেরি লিড নিলেও প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে একটি গোল পরিশোধ করতে পারলেও হার এড়াতে পারেনি নরওয়ে। আর ঐতিহাসিক এক জয় নিয়ে মাঠ ছাড়ে হাঙ্গেরি।







