চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ত্রিশ বছর ধরে সাঁইজির পথে, তবুও তৃষ্ণা ফুরায় না’

হাসান আহমেদ হাসান আহমেদ
১২:৩৭ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
বাংলাদেশের শিল্পীরা সংগীত পরিবেশন করছে, দর্শকরা উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানমন্ডিতে অলিয়স ফ্রঁসেজের গ্যালারিতে অচিন পাখি ভর করেছিল যেন। ‘খাঁচার ভেতর অচিন পাখি কমনে আসে যায়’ কিংবা ‘তিন পাগলের হল মেলা নইদে এসে/ তোরা কেউ যাসনে ও পাগলের কাছে।’ লালন সাঁই’র মরমীয়া বাণী আর সুর, লালন সাধক, যাকে ফ্রান্সের চার্জ দ্য অ্যাফেয়ার্স অভিহিত করেন লালনের রানি হিসেবে সেই  ফরিদা পারভীনের কণ্ঠে ইন্দ্রজাল হয়ে ছড়িয়ে পড়ছিল উপস্থিত শ্রোতাদের মধ্যে। শ্রোতার তালিকায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। আর সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ফরাসি দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার জ্যঁ-পিয়ের পন্সেট ও অলিয়স ফ্রঁসেজ ঢাকার পরিচালক ব্রুনো প্লাসে।

প্রথম বাংলাদেশি হিসেবে ফ্রান্সের খ্যাতনামা অডিও লেবেল ‘ওকারা’র এর ব্যানারে রেডিও ফ্রান্স বের করেছে ফরিদা পারভীনের কণ্ঠে লালন সংগীতের অ্যালবাম ‘শ দো লালন শাহ’/ ‘লালন শাহ এর গান’। অ্যালবামের প্রকাশনা উৎসব ও শিল্পীর স্বকণ্ঠে গান পরিবেশনা অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেলে।

ফরিদা পারভীন বক্তৃতা দিচ্ছেন, পত্রিকা ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, আমরা খাঁচা আর তিনি অচিন পাখি। যিনি লালনের ভাববাদী দর্শনের আকাশ বাংলাদেশের গণ্ডি ছড়িয়ে বিশ্বজুড়ে বাড়িয়ে চলেছেন।’ তিনি আরও বলেন, ‘হিংসা উন্মত্ত পৃথিবী। মানুষকে হত্যা করা হচ্ছে পৃথিবী জুড়ে, বিতাড়িত করা হচ্ছে কেবল রোহিঙ্গা বলে। সাঁওতালদের ওপর হামলা হচ্ছে কিংবা ভিন্ন সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে। যা মানবিকতার মধ্যে পড়ে না। মানবতার সংকটের বর্তমান প্রেক্ষাপটে লালনের দর্শনকে লালন ও ধারন করা জরুরি। কারণ, লালনের দর্শনের অন্যতম উপাদান হল অসাম্প্রদায়িকতা ও মানবতা।’

Banglabid

ফ্রান্সের চার্জ দ্যা অ্যাফেয়ার জ্যঁ-পিয়ের পন্সেট তার বক্তব্যে বলেন, ‘তিনি লালনের গানের রানি। সুরের এবং কণ্ঠের এমন মোহ আর কোথাও পাইনি আমি।’ পরে চার্জ দ্যা অ্যাফেয়ার্স বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার চার লাইন পড়ে শোনান। অভিনেতা বা বক্তা একটি মাইক্রোফোনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আলিয়স ফ্রঁসেজ এর পরিচালক ব্রুণো প্লাসে জানান, নতুন বছরের ফেব্রুয়ারিতে ফ্রান্সের প্যারিসসহ তিনটি শহরে সংগীত পরিবেশন করবেন ফরিদা পারভীন।

চ্যানেল আই অনলাইনকে ফরিদা পারভীন বলেন, ‘ফকির ফাঁকরা বলে প্রথমে কত নিন্দি করেছি। আর এখন? ত্রিশ বছর ধরে সাঁইজির পথে,তবুও তৃষ্ণা ফুরায়না। শত চর্চাতেও মনে হয় সাঁইয়ের কালামের শেষ নেই। লালনের গান আমাকে লোভ লালসা থেকে দূরে সরিয়েছে।’

Reneta

 

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়স ফ্রঁসেজফরিদা পারভীন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোন পথে এসআইবিএল?

পরবর্তী

তাসকিন এখন নাঈমার

পরবর্তী
নাঈমার ও তাসকিনের বিবাহের ছবি, সুন্দর সাজে দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ

তাসকিন এখন নাঈমার

বার্সেলোনা ও প্রতিপক্ষের ফুটবল খেলোয়াড়রা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির বড় জয়ের রাতে পয়েন্ট হারিয়েছে বার্সা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার জামাতা ফাহাম আবদুস সালাম (সংগৃহীত)।

মির্জা ফখরুল একজন দায়িত্বশীল বড় ছেলে: ফাহাম আবদুস সালাম

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT