চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিশালে নাতির সঙ্গে পিইসি পরীক্ষা দিচ্ছেন নানী!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৭
জনপদ, ময়মনসিংহ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রিশালে নাতির সঙ্গে পিএসসি পরীক্ষা দিচ্ছেন নানী

শেখ মহিউদ্দিন আহাম্মদ, ময়মনসিংহ প্রতিনিধি: শেখার কোন বয়স নেই বা অদম্য ইচ্ছার কাছে সকল প্রতিকূলতাই ব্যর্থ হয়। এই দুটি কথার উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন ময়মনসিংহের ত্রিশালের সুন্দরী বেগম। ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাউথকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নিজের ১০ বছর বয়সী নাতি জিহাদ মিয়ার সঙ্গে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছেন ৬৫ বছর বয়সী নানী সুন্দরী বেগম।

ছয় বছর আগে এক ব্যাংক ব্যবস্থাপকের অপমানের ঘটনায় নিরক্ষরতার অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞা করেন সুন্দরী বেগম। তার চার ছেলে ও এক মেয়ের মধ্যে একজন সৌদিপ্রবাসী, দু’ জন ভ্যানচালক। এদের মধ্যে শুধু ছোট ছেলে সাইদুল ইসলাম উচ্চ মাধ্যমিক পাশ। ৬ বছর আগে সুন্দরী বেগম বাংলাদেশ কৃষি ব্যাংক কাশিগঞ্জ শাখায় হিসাব খুলতে যান। সেসময় শুধু সই করতে শিখেছিলেন তিনি।

কিন্তু, তিনটি সইয়ের মধ্যে একটি ভুল হওয়ায় ব্যাংকের ব্যবস্থাপক ফাইলটি সুন্দরী বেগমের সামনে ছুঁড়ে মারেন। সেদিন কেঁদে কেঁদে বাড়ি ফিরে তিনি প্রতিজ্ঞা করেন, যে কোনো মূল্যে নিরক্ষরতার অভিশাপ থেকে বেরিয়ে আসবেন।

পরের দিন নাতি জিহাদকে নিয়ে সাউথকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে প্রথম শ্রেণীতে ভর্তি হন। কাজের পাশাপাশি প্রতিদিন নিয়মিত স্কুলে ক্লাস করতেন। ৬ বছর কঠোর পরিশ্রমের পর এই বছর তিনি নাতির সঙ্গে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে এলাকায় আলোচিত হয়েছেন।

সাউথকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম বলেন, আমার স্কুলের ২৮ শিক্ষার্থীর মধ্যে সুন্দরী বেগমও পরীক্ষায় ভাল করবেন। সব ধরনের প্রতিকূলতাকে উপেক্ষা করে তিনি নিরক্ষরতার অন্ধকার থেকে বেরিয়ে আসার দৃষ্টান্ত সৃষ্টি করেছেন।

ট্যাগ: পিইসিসাক্ষরতা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিলো মুক্তিযুদ্ধের অস্ত্র’

পরবর্তী

‘ভর্তি জালিয়াত’ নাভিদ নিত চার থেকে সাত লাখ টাকা

পরবর্তী
ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষা ফর্ম সম্পন্ন করার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভর্তি জালিয়াত’ নাভিদ নিত চার থেকে সাত লাখ টাকা

নাইজেরিয়ায় আত্মঘাতি বোমা হামলা

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা, নিহত অর্ধশতাধিক

সর্বশেষ

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT