চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রাণ নিয়ে কুড়িগ্রামে অনন্ত জলিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০১৭
বিনোদন
A A
কুড়িগ্রামে অনন্ত জলিল

কুড়িগ্রামে অনন্ত জলিল

‘বন্যা কবলিত মানুষদের সহায়তা করতে অামি এসেছি। কোনো দয়া নয়, এটা দুর্গত মানুষদের অধিকার। আমি তাদের পাশে এসেছি। যেমনটা আল্লাহ বলেছেন।’ বললেন আলোচিত চিত্রনায়ক, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক এবং ব্যবসায়ী অনন্ত জলিল। কুড়িগ্রামের বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা দিতে ছুটে গেছেন তিনি। আজ ২৪ আগস্ট বৃহস্পতিবার দুপুরে দিকে তিনি হেলিকপ্টার নিয়ে সেখানে পৌঁছেছেন। 

কুড়িগ্রামের তিনটি ইউনিয়নের বন্যা কবলিত প্রায় আড়াই হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিচ্ছেন অনন্ত জলিল। জানা গেছে, থানাহাট ইউনিয়নের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১০০ পরিবার, রমনা ইউনিয়নের ৮০০ পরিবার এবং চিলমারী ইউনিয়নের ৫০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেবেন তিনি।

এর আগে গত ১৬ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তা দিয়েছেন তিনি। সেখানে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘দেশে এখন ভয়াবহ বন্যা, চলুন আমাদের যা কিছু আছে, তাই নিয়ে সবাই বন্যার্তদের পাশে দাঁড়াই এবং আল্লাহ্‌র কাছে এই সংকট নিরসনের প্রার্থনা করি। দেশকে ভালোবাসুন দেশের মানুষের পাশে থাকুন।’

ত্রাণ বিতরণ করছেন অনন্ত জলিল
ত্রাণ বিতরণ করছেন অনন্ত জলিল

অনন্ত জলিল তাবলিগ জামাতের সাথে যুক্ত হয়েছেন। এর আগে গত ২৯ জুলাই রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তিন দিনের জামাতে অংশ নেন। এবার আগামী ১৮ আগস্ট থেকে তিন দিন নারায়ণগঞ্জের বাইতুল আকসা জামে মসজিদে অবস্থান করবেন। তিনি তার ভক্তদেরকেও এই জামাতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান।

এদিকে চলচ্চিত্রের রঙিন জগত ছেড়ে অনন্ত জলিলের হঠাৎ এই পরিবর্তন নজর কেড়েছে আন্তর্জাতিক মিডিয়াগুলোর। দেশের মিডিয়াগুলোর পাশাপাশি এখন আন্তর্জাতিক মিডিয়াগুলোতেও কয়েকদিন ধরেই আলোচিত হচ্ছেন তিনি। দ্য ডেইলি মেইল, এএফপি, আরব নিউজ, দ্য গালফ নিউজসহ আরও কিছু সংবাদ মাধ্যম অনন্ত জলিলকে নিয়ে প্রতিবেদন তৈরি করেছে।

কুড়িগ্রামে বন্যা দুর্গতদের মাঝে অনন্ত জলিল
থানাহাট ইউনিয়নের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা দুর্গতদের মাঝে অনন্ত জলিল

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিল
শেয়ারTweetPin

সর্বশেষ

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ( সংগৃহীত)।

শিক্ষামন্ত্রীর প্রতি শিক্ষার্থী আর অভিভাবকদের ক্রোধের পেছনে বাস্তবতা

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নড়াই নদীর নামফলক চুরির অভিযোগ, থানায় জিডি করেছে নোঙর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT