চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদ উল আজহা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:১৯ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
ঈদ উল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও ত্যাগের বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্যাগের মহিমায় আবারও এলো ঈদ উল আজহা। ঈদ মানে ধনী-দরিদ্র মিলে মিশে এক সাম্যের আনন্দ। পেছনের দুঃখ দুর্দশাকে ভুলে গিয়ে আনন্দের উৎসবে মিলিত হওয়াই ঈদ। ঈদ-উল-আজহার আছে আরেক বিশেষ দিক। এদিন মহান আল্লাহতালার উদ্দেশ্যে পশু কোরবানি দেয়া হয়। ঈদ উল আজহার তাৎপর্য তাই মুসলিমদের কাছে বিশেষ অর্থ বহন করে। ঈদ আনন্দের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে: ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষের নিকট উৎসবের আমেজ। বাঙালির জীবনে ঈদ সার্বজনীন রূপ লাভ করে থাকে। ধনী-গরিবের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে উৎসবের আনন্দ বাঙালির জীবনে ভিন্নমাত্রা প্রদান করে থাকে। এবারের ঈদ এলো রোহিঙ্গা শরণার্থীদের অসহায় আর্তনাদ আর বন্যায় নিঃশেষ হওয়া মানুষের কান্না নিয়ে। এ ঈদে তাদের কথাও মনে রাখতে হবে। কোরবানি ঈদের মূল তাৎপর্য যেন হয় মনের পশুকে কোরবানি দিয়ে মানবতা, সহমর্মিতা আর কল্যাণের উদ্ভাসন। এই উৎসব আনন্দে আমরা যেনো ভুলে না যাই দেশের উত্তরাঞ্চলের বন্যা দুর্গত মানুষের কথা। তাদের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে আমরা যেন তাদের পাশে দাঁড়াই। রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে বিশ্ব যেন প্রতিবাদমুখর হয় সেটা হোক এ ঈদের চাওয়া। বানভাসি মানুষের ঈদ যেন ম্লান না হয় সেদিকে লক্ষ্য রাখাও গুরুত্বপূর্ণ। ত্যাগের মহিমায় যেন প্রকৃতই মানবতার জয়গানে উদ্ভাসিত হই আমরা সবাই। এবারের ঈদে এটাই যেন হয় সকলের আনন্দ উৎসবের মূলমন্ত্র।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমারের হেলিকপ্টারের আকাশসীমা লঙ্ঘন: ঢাকার কড়া প্রতিবাদ

পরবর্তী

‘স্বীকার করতেই হচ্ছে, বাংলাদেশ ভালো দল’

পরবর্তী
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মাঠে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্বীকার করতেই হচ্ছে, বাংলাদেশ ভালো দল’

প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী আর নেই

প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী আর নেই

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT