চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ত্যাগী’ নেতৃত্বের সন্ধানে ছাত্রলীগ

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৩:৫৯ অপরাহ্ণ ২৫, মে ২০১৫
রাজনীতি
A A

চার বছর পর আগামী ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় কাউন্সিল। নেতৃত্বে পেতে আগ্রহীরা এরইমধ্যে তোড়জোর শুরু করেছেন। কেন্দ্রীয় নেতারা বলছেন, ‘ত্যাগী’ নেতাদেরই মূল্যায়ন করা হবে।

শিক্ষা, শান্তি, প্রগতি মূলনীতি নিয়ে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে প্রতিষ্ঠা পায় বাংলাদেশ ছাত্রলীগ। ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১ এর মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে এ ছাত্র সংগঠন।

তবে কম বিতর্কেরও জন্ম দেয়নি ছাত্রলীগ। বিশেষ করে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন এর নেতা-কর্মীরা নানা ধরণের বিতর্কিত কর্মকাণ্ডেও জড়িয়ে পড়েন।

দু’ বছর পরপর কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বে পরিবর্তন আনার নিয়ম থাকলেও বেশিরভাগ সময়ই মানা হয়নি সে নিয়ম। সর্বশেষ কাউন্সিলে ঘোষিত কমিটি দু’ বছরের জায়গায় চার বছর নেতৃত্বে থেকে কাউন্সিলের ঘোষণা দিয়েছে।

আগামী কমিটিতে নেতৃত্ব পেতে ২৯ বছরের সীমারেখা রাখা হবে কি-না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ কাউন্সিল প্রসঙ্গে বলেন, যারা সংগঠনের আদর্শ ও শৃংখলা মেনে এসেছে নতুন নেতৃত্বে তাদেরকেই দেখা যাবে।

Reneta

চার বছর পর হলেও কাউন্সিলের খবরে খুশি ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতারা। নতুন কমিটিতে যেনো ‘অনুপ্রবেশকারী’ ও ‘সুবিধাবাদী’রা স্থান না পায় সেজন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহবান জানিয়েছেন তারা।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের নতুন নেতৃত্ব গড়ে তুলতে ‘ত্যাগী’, ‘মেধাবী’ ও সততার মূল্যায়ন করার কথা জানালেন সংগঠনের সাবেকরা।

ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ছাত্রলীগকে সৃষ্টি করতে হবে। মেধাশীল, মননশীল মানুষদের সৃষ্টি করতে হবে। দেশপ্রেমিক নাগরিক সৃষ্টি করতে হবে, যাদের মাঝে দেশাত্মবোধ থাকবে। তারাই রাষ্ট্র পরিচালনা করবে। তারা প্রশাসনের সর্বস্তরে ঢুকবেন। সেনাবাহিনীতে ঢুকবেন।

তিনি প্রত্যাশা করেন, ছাত্রলীগের সদস্যরা বঙ্গবন্ধুর আদর্শে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন।

কেন্দ্রীয় কাউন্সিলের আগে ঢাকার দুই মহানগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কাউন্সিল হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

রবীন্দ্রনাথের প্রয়াণ দিনে ‘শাস্তি’সহ যা থাকছে চ্যানেল আইতে

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT