চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্বকে সমস্যা! প্রস্তুতি নিন এখনই

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
১১:১৯ পূর্বাহ্ন ১৫, জুন ২০১৭
স্বাস্থ্য
A A
ত্বকে সমস্যা

ত্বকে সমস্যা

ঈদকে সামনে রেখে নানা প্রস্তুতির পাশাপাশি, ত্বকের যত্নআত্তি করতে হবে এখন থেকেই। কারণ, ত্বকের যত্ন হঠাৎ করে নয়, বরং একটু সময় নিয়েই করতে হয়। এক্ষেত্রে মেনে চলতে পারেন চিকিৎ​সকের কিছু পরামর্শ—

  • ত্বকের সমস্যা যে কোন বয়সেই হতে পারে। তবে যারা বয়সন্ধিকাল পার করছেন অথবা তরুণ, তাদের ক্ষেত্রে এ সমস্যা আরও বেশি হয়। তাই সতর্ক থাকতে হবে সব সময়। সারা বছরের চেয়ে রোজায় একটা নির্দিষ্ট সময়ে অনেক বেশি ভাজা পোড়া খাওয়া হয়। সুন্দর ত্বক পেতে চাইলে, এটা একেবারে কম খেতে হবে।
  • রোজা ভাঙ্গার পর পানি খাবেন অনেক বেশি। তাহলে ব্রণ থেকে অনেকটা মুক্তি আসবে। এছাড়া যাদের ত্বক তেলতেলে তারাও এই গরমে এবং রোজা রেখে বারবার মুখ ধোবেন। তাহলে দেখা যাবে ময়লা জমবে কম এবং লাবণ্যতাও খুব বেশি হারাবেননা।
  • রোজায় সুন্দর ত্বক ধরে রাখতে ইফতারের পর ফলমূল খাবেন অনেক বেশি। এছাড়া জ্যুস, আঁশযুক্ত শাকসবজি, ফলমুল খাবেন সবসময়।
  • রং ফর্সাকারী ক্রিমকে একেবারেই ছোঁবেননা। কারণ, এগুলো ত্বককে সাময়িক ভালো লাগালেও, আসলে দীর্ঘ মেয়াদের জন্য ত্বককে নষ্ট করে দেয়।
  • ছেলেমেয়ে উভয়ের ক্ষেত্রে হরমোনাল কারণে ব্রণ হতে পারে। এছাড়া মেয়েদের ক্ষেত্রে যদি ওভারির সমস্যা থাকে তাহলেও ব্রণ হতে পারে। তাই অনেক সময় ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও ব্রণ হতে পারে। তাদের জন্য পরামর্শ হলো ব্রণ হলে তা নখ দিয়ে খোঁটাবেন না। তাহলে দাগ বসে যাবে।
  • রোজায় এবং বছরের অন্যান্য সময়েও রোদে কম ঘুরবেন। ত্বকের যেকোন সমস্যাই শুরু হয় পোড়া ত্বক থেকে। আর ঈদের শপিংয়ে গেলে সাথে পানি রাখুন, ঘুরবেন সাথে সাথে পানি খাবেন। তাহলে চেহারায় ক্লান্ত ভাবটা ফুটবে কম। এছাড়া শপিং শেষে ফিরেও ঠান্ডা পানি দিয়ে মুখটা ভালো করে ধুয়ে ফেলুন।
  • সারা দিনের রোজা রাখা, শপিং, অফিস সব সামাল দিয়ে বাসায় ফিরে ত্বকটাকে একটু ক্লিনও করতে পারেন। তবে তা অবশ্যই প্রাকৃতিক কোন জিনিস দিয়ে। যেমন: অ্যালোভেরা, শসা এই জাতীয় জিনিস।

ত্বকের যত্নে যা-ই করুন, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া একেবারেই কোন কেমিক্যাল ব্যবহার করবেননা। আর ত্বকের যত্ন যেহেতু একটু সময়সাপেক্ষ ব্যাপার, তা-ই এখন থেকেই যত্ন নিন। যাতে ঈদে নিজেকে সতেজ এবং ফ্রেস ভাবে সবার সামনে উপস্থাপন করতে পারেন।

পরামর্শ দিয়েছেন ডা. নয়নমনি সরকার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT