চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্বকের বন্ধু কয়লা

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৮:২৫ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৭
লাইফস্টাইল
A A
সক্রিয় কয়লা

সক্রিয় কয়লা

সক্রিয় কয়লা, তার ইংরেজি নাম ‘অ্যাকটিভেটেড চারকোল’ হিসেবেই বেশি পরিচিত সবার কাছে। ত্বক সচেতনদের কাছে অ্যাকটিভেটেড চারকোল এখন একটি পছন্দের উপাদান। আগে ওষুধ হিসেবে ব্যবহার হলেও বর্তমানে বিশ্বের নামীদামী স্কিন কেয়ার ব্র্যান্ডগুলো তাদের ফেস ওয়াস, স্ক্র্যাবার এবং পিল অব মাস্কের মূল উপাদান হিসেবে অ্যাকটিভেটেড চারকোল ব্যবহার করছে। এছাড়াও পানির ফিল্টার, ফটোকপিয়ারের কালি, বিষ ধ্বংসকারী ওষুধ, জীবনরক্ষাকারী ওষুধ, দাঁত পরিষ্কার করার ওষুধে অ্যাকটিভেটেড চারকোল ব্যবহার করা হচ্ছে।

সাধারণ কয়লার সাথে অ্যাকটিভেটেড চারকোলের পার্থক্য

সাধারণ কয়লা এবং অ্যাকটিভেটেড চারকোলের মাঝে মূল পার্থক্যটা হলো অ্যাকটিভেটেড চারকোল তৈরিতে কোনো বিষাক্ত উপাদান ব্যবহার করা হয় না। হাড়, পাট কাঠি, নারকেলের শক্ত আবরণ, জলপাই কাঠ ইত্যাদি উপকরণ পুড়িয়ে অ্যাকটিভেটেড চারকোল তৈরি করা হয়। এই কয়লাকে বিশেষ প্রক্রিয়ায় অক্সিডাইজ করে ফাঁপিয়ে তৈরি হয় অ্যাকটিভেটেড চারকোল।

Banglabid

ত্বকের যত্নে অ্যাকটিভেটেড চারকোল

  • অ্যাকটিভেটেড চারকোল ক্ষতিকর উপাদান শোষণ করে ত্বককে পরিষ্কার করে। ফেস মাস্ক হিসেবে অ্যাকটিভেটেড চারকোল ব্যবহার করলে ত্বক থেকে ব্যাকটেরিয়া, ক্ষতিকর কেমিক্যাল, বিষাক্ত উপাদান এবং ধুলো ময়লা দূর হয়ে ত্বক পরিষ্কার হয়।
  • অ্যাকটিভেটেড চারকোল রোমকূপ ছোট করে। তাই মেকআপের আগে প্রাইমার হিসেবে অ্যাকটিভেটেড চারকোল ব্যবহার করলে ত্বক পরিষ্কারের পাশাপাশি রোমকূপ ছোট হয়। ফলে ত্বকে মেকআপ খুব ভালোভাবে বসে।
  • নিয়মিত অ্যাকটিভেটেড চারকোল ব্যবহারে ব্রণ সমস্যার সমাধান হয়। ত্বকের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করার কারণে ব্রণের সমস্যা কিছুদিনের মধ্যেই কমিয়ে ফেলে অ্যাকটিভেটেড চারকোল। সেই সঙ্গে সপ্তাহে তিনবার অ্যাকটিভেটেড চারকোল দিয়ে স্ক্র্যাবিং করলে ব্রণের দাগ ধীরে ধীরে কমে যায়।
  • পোকার কামড়ের যন্ত্রণা থেকে মুক্তি পেতেও অ্যাক্টিভেটেড চারকোলের জুড়ি নেই। মিনারেল পানির সাথে অ্যাকটিভেটেড চারকোল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে পোকার কামড়ে লাগিয়ে রাখলে কিছুক্ষণের মধ্যেই জ্বালা-যন্ত্রণা কমে যায়। অ্যাকটিভেটেড চারকোল পোকার বিষ শোষণ করে নেয়ার কারণে খুব দ্রুত জ্বালা কমে যায়।
সৌন্দর্য চর্চায় সক্রিয় কয়লা

যেখানে পাওয়া যাবে

ফার্মেসিতে ট্যাবলেট আকারে পাওয়া যায় অ্যাকটিভেটেড চারকোল। এই ট্যাবলেট খুলে ভেতরের  অ্যাকটিভেটেড চারকোল ব্যবহার করা যায় ফেইস প্যাক হিসেবে। এছাড়াও বিভিন্ন ভেষজ দ্রব্যের দোকানে অ্যাকটিভেটেড চারকোল কিনতে পাওয়া যায়।

Reneta

পাট কাঠি থেকে অ্যাকটিভেটেড চারকোল উৎপাদন করছে বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান। ২০১২ সাল থেকে এই চারকোল রপ্তানি হওয়া শুরু হয়েছে। দেশে বিদেশে চাহিদা বৃদ্ধির কারণে অ্যাকটিভেটেড চারকোল বর্তমানে বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় শিল্প।

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্রাম দেয়া হচ্ছে সাকিব-তামিম-মোস্তাফিজকে

পরবর্তী

শুল্ক ফাঁকি দেয়া গাড়ি লুকিয়ে রাখতে পারলেন না মুসা বিন শমসের

পরবর্তী

শুল্ক ফাঁকি দেয়া গাড়ি লুকিয়ে রাখতে পারলেন না মুসা বিন শমসের

অনিল কাপুর ও কারিনা কাপুর

কারিনাকে নিয়ে বিপাকে অনিল!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT