বিনোদন

ত্বকের ক্যানসারে আক্রান্ত হিউ জ্যাকম্যান?

হিউ জ্যাকম্যানের হাস্যোজ্জ্বল ছবি, সুন্দর ব্যাকগ্রাউন্ডের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা হিউ জ্যাকম্যানের একটি ছবি, তিনি স্মার্ট পোশাক পরেছেন এবং প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউড তারকা হিউ জ্যাকম্যান সম্প্রতি তার ত্বকের বায়োপসি করিয়েছেন। নাকের একটি দাগের কারণে চিকিৎসক এই বায়োপসি করানোর পরামর্শ দিয়েছেন অভিনেতাকে। হিউ জ্যাকম্যান জানিয়েছেন, বায়োপসি পরীক্ষার ফল এখনও ‘অমীমাংসিত।’

হিউ জ্যাকম্যানের কঠিন সময়ে সামাজিক মাধ্যমে উৎকণ্ঠা প্রকাশ করেছেন ভক্তরা। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা। তিনি লিখেছেন, ‘ধন্যবাদ আপনাদের সমর্থনের জন্য। আপনাদের মন্তব্যগুলো আমি দেখেছি। অনুগ্রহ করে আপনারাও ত্বক পরীক্ষা করাবেন।’

হিউ জ্যাকম্যান ভক্তদেরকে সানস্ক্রিন ব্যবহার করতে বলেছেন এবং নিয়মিত চর্ম বিশেষজ্ঞের কাছে ত্বক পরীক্ষা করিয়ে নিতে অনুরোধ করেছেন।

২০১৩ সালে প্রথম এক্স ম্যান খ্যাত অভিনেতা জ্যাকম্যানের শরীর থেকে ক্যানসারে আক্রান্ত সেল অপসারণ করা হয়। এরপর আরও কয়েকবার তিনি ক্যানসারের চিকিৎসা নেন। পিঙ্কভিলা

বিষয়:ক্যানসার হিউ জ্যাকম্যান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…