চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৌকীর আহমেদ সবচেয়ে বেশী কার কথা শোনেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

ভাষার মাসে মুক্তি পেয়েছে (১৫ ফেব্রুয়ারি) ভাষা আন্দোলন নিয়ে প্রথম পূর্ণাঙ্গ বাংলা ছবি ‘ফাগুন হাওয়ায়’। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এই ছবির প্রচারণায় চ্যানেল আইয়ে প্রচার হচ্ছে অনন্যা রুমার প্রযোজনায় অনুষ্ঠানটির নাম ‘ফাগুন হাওয়ায় বিপাশার সাথে’! এই অনুষ্ঠানের অতিথি তৌকীর আহমেদকে উপস্থাপক বিপাশা হায়াত ছুড়ে দিয়েছেন একটি মজার প্রশ্ন।

অনুষ্ঠানে ‘ফাগুন হাওয়ায়’ ছবির শুটিং সময়ের নানা অভিজ্ঞতার গল্প শোনার পাশাপাশি তৌকীরকে ‘দ্রুত প্রশ্নোত্তর পর্বে’ একটি মজার প্রশ্ন করেন বিপাশা। তিনি প্রশ্ন করেন, ‘তৌকীর আহমেদ সবচেয়ে বেশী কার কথা শোনেন?’ তৌকীরও উত্তর দিতে দেরী করেননি। মুচকি হেসে ‘স্মার্ট’ উত্তরে বলেছেন, ‘জগতের সবাই যার কথা শোনে, নিজের স্ত্রীর।’

এরপর অবশ্য একটু কঠিন প্রশ্ন করেন বিপাশা। পরনের শাড়িটি তাকে কে, কবে কিনে দিয়েছেন সেই প্রশ্ন করে তৌকীর আহমেদের স্মৃতিশক্তির পরীক্ষা করেন বিপাশা। তৌকির আহমেদ উত্তরে বলেন, ‘আমি কিনে দিয়েছিলাম, তবে কবে দিয়েছি সেটা মনে নেই।’

১৫ ফেব্রুয়ারি দেশব্যাপী ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ‘অজ্ঞাতনামা’ খ্যাত নির্মাতা তৌকীর আহমেদ। শুক্রবার ছবিটি মুক্তির পর দেশব্যাপী বেশ সাড়া ফেলছে, প্রশংসা করছেন সাধারণ দর্শকরাও। বিশেষ করে ‘ফাগুন হাওয়ায়’ নিয়ে সোশাল মিডিয়ায় বেশ ইতিবাচক মন্তব্য করছেন দর্শকরা।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ছবির কেন্দ্রীয় চরিত্রে সিয়াম-তিশা ছাড়াও অভিনয় করছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ, নুসরাত জেরী প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিশাতৌকীর আহমেদফাগুন হাওয়ায়বিপাশা হায়াতলিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT