চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৈরি পোশাক খাতে আয়কর কমল

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৯:০০ অপরাহ্ন ০৭, আগস্ট ২০১৭
অন্যান্য
A A

চলতি অর্থবছরে (২০১৭-১৮) পোশাক খাতের সহায়ক নীটওয়্যার, ওভেন গার্মেন্টস উৎপাদন ও রপ্তানিকারকদের আয়কর কমানো হয়েছে। এছাড়া রপ্তানিতেও উৎসে কর আগেরটা বহাল রাখা হয়েছে।  সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেনও চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, সরকার নীটওয়্যার, ওভেন গার্মেন্টস উৎপাদন ও রপ্তানিতে নিয়োজিত করদাতাদের ২০১৭-১৮ অর্থবছরের আয়কর কমিয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী বর্তমানে কোম্পানি করদাতাদের ১২ শতাংশ হারে আয়কর দিতে হবে। আগে ২০১৬-১৭ অর্থবছরে যা ছিল ২০ শতাংশ।

তবে সবুজ কারখানা অর্থাৎ আন্তর্জাতিক ‘গ্রিন বিল্ডিং সার্টিফিকেট’ প্রাপ্ত পরিবেশবান্ধব কারখানা হলে এই হার আরও কমবে। এক্ষেত্রে কোম্পানি করদাতাদের আয়কর হার হবে ১০ শতাংশ। আর কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রেও আয়কর ১২ শতাংশ হবে। যা এর আগে ছিল ২০ শতাংশ। তবে নতুন এই আয়কর হার কবে থেকে কার‌্যকর হবে তা জানা যায়নি।

দেশের শিল্প দূষণমুক্ত করতে ও লো-কার্বন অর্থনীতি গড়তে চলতি অর্থবছর প্রথমবারের মতো পরিবেশবান্ধব কারখানার জন্য কর ছাড় দেয় সরকার।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা লিডারশিপ ইন এনার্জি এন্ড এনভায়রনমেন্ট ডিজাইন (লিড) সহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ‘গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন’ প্রদান করে থাকে। বর্তমানে বাংলাদেশে ৬৭টি গ্রিন কারখানা চালু আছে। আগামী এক বছরের মধ্যে এই সংখ্যা ২৫০ ছাড়িয়ে যাবে বলে বিজিএমইএ সূত্রে জানা গেছে।

Reneta

এছাড়া তৈরি পোশাক খাতে উৎসে করও কমানো হয়েছে। চলতি অর্থবছরে পোশাক থাতে উৎসে কর ১ শতাংশ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে তা কমিয়ে দশমিক ৭ শতাংশ নির্ধারণ করা হয়।

উৎসে করের বিষয়ে বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘দীর্ঘদিন ধরে তৈরি পোশাক রপ্তানির অবস্থা ভাল নয়। তাই আমরা দাবি জানিয়েছিলাম চলতি অর্থবছরের বাজেটে যে উৎসে কর শূন্য করা হয়। কিন্তু তা না করে আগের দশমিক ৭ শতাংশ বহাল রাখা হয়েছে।’

Jui  Banner Campaign
ট্যাগ: আয়করতৈরি পোশাক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় পুরাতন মামলায় গ্রেপ্তার এনসিপির যুবসংগঠন নেতা আসাদুল্লাহ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মার্করাম ঝড়ে কিউইদের হারিয়ে টানা তিন ম্যাচে অপরাজেয় প্রোটিয়ারা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT