চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তেঁতুল গোষ্ঠী’র সঙ্গে ১৪ দলের কোনো রাজনৈতিক লেনদেন নাই: ইনু

নাসিমুল শুভনাসিমুল শুভ
৯:৪০ অপরাহ্ণ ০৩, মে ২০১৭
বাংলাদেশ
A A

“১৪ দল ‘তেঁতুল গোষ্ঠী’র সঙ্গে কোনো রাজনৈতিক লেনদেনে নাই” বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।

হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সঙ্গে সরকারের আলোচনার পর জোটের অবস্থান তুলে ধরতে বুধবার শহীদ জননী জাহানারা ইমামের ৮৮তম জন্মদিনে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

‘জঙ্গিগোষ্ঠী এবং তেঁতুল হুজুর চক্র যাতে বাংলাদেশকে পাকিস্তানে পরিণত না করতে পারে’ সেজন্য দেশবাসীকে ‘শেষ লড়াইয়ে’ নামার আহ্বান জানান তিনি।

‘১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের সহায়তা করা ‘মুজাহিদ বাহিনী’র অন্যতম হোতা ছিলেন আজকের আহমদ শফী।’

হেফাজতে ইসলামের আমিরের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে হেফাজতের সঙ্গে সরকারের বৈঠক একেবারেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

তিনি বলেন, ‘৫ মে মতিঝিলে হেফাজতের তাণ্ডবের পর আমরা নেতাদের সম্পর্কে অনুসন্ধান চালাই। আজকের হেফাজত আমির এই শফী ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ঠেকাতে পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে গঠন করেছিলো মুজাহিদ বাহিনী। তবে আল-বদর, আল শামস নিয়ে কথা হলেও এতোদিন মুজাহিদ বাহিনীর নামটা রহস্যজনকভাবে আড়ালেই থেকে গিয়েছিলো।’

Reneta

এমনকি দেশে জঙ্গিবাদের উত্থান যে জঙ্গি গোষ্ঠীটির মাধ্যমে হয়েছিলো সেই হরকাতুল জিহাদের প্রতিষ্ঠাতাদের সবাই আজ হেফাজত হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।


সরকার-হেফাজতের আপোষ-সমঝোতায় বিস্ময় প্রকাশ করেন ইতিহাসবিদ ও ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম নেতা অধ্যাপক মুনতাসীর মামুন।

দেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে রসিকতা করে তিনি বলেন, ‘যেই হেফাজত কোরআন পুড়িয়ে সরকার নামাতে চেয়েছিলো আজ সেই হেফাজত পোষা কবুতরের মতো শেখ হাসিনার হাত থেকে গম ঠুকরে খাচ্ছে!’

তবে সরকার-হেফাজত আপোষ-সমঝোতা নিয়ে সন্দেহভিত্তিক সমালোচনা হলেও অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের নেতৃত্বে শেখ হাসিনার বিকল্প নেই বলে একমত প্রকাশ করেন। তবে রাজনৈতিক কৌশল যাতে মুক্তিযুদ্ধে অর্জিত দেশের অস্তিত্বকে বিপন্ন না করে এব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন তারা।

অনুষ্ঠানের শুরুতেই যুদ্ধাপরাধীদের বিচারের দাবি তোলা শহীদ জননী জাহানারা ইমামের রাজপথের সরব ভূমিকা সংক্ষিপ্ত ভাবে তুলে ধরা হয়। যুদ্ধাপরাধীদের প্রাপ্য শাস্তি এখন বাস্তবায়িত হওয়ায় ২৫ বছর আগে শুরু করা শহীদ জননীর আন্দোলন আজ বাংলাদেশকে কলঙ্কমুক্ত করছে বলে কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করেন অতিথি-আয়োজকরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আল্লামা শফীআহমদ শফীহেফাজতে ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই

গাজীপুরে পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ

মে ১১, ২০২৬

সাশ্রয়ের আহ্বানেই বিতর্ক, মোদিকে ‘ব্যর্থ’ বললেন রাহুল

মে ১১, ২০২৬

সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত

মে ১১, ২০২৬

বিয়েতে গয়না নয়, বৈদেশিক মুদ্রার সাশ্রয় চান নরেন্দ্র মোদি!

মে ১১, ২০২৬

যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি ‘অর্ধেক কমে গেছে’

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT