চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় সপ্তাহে অর্ধশত প্রেক্ষাগৃহে চলবে ‘দেবী’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

প্রথম সপ্তাহে মুক্তি পেয়েছিল ২৮ সিনেমা হলে। দ্বিতীয় সপ্তাহে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৫-এ। ২ নভেম্বর(শুক্রবার) তৃতীয় সপ্তাহ থেকে দেবী চলবে আরো বেশি সিনেমা হলে। দেশের ৫০ সিনেমা হলে চলবে ছবিটি।

চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন দেবী’র প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান।

তিনি বলেন, দেবী নিয়ে দর্শকদের আগ্রহ দিনদিন বেড়ে যাচ্ছে। সেজন্য সিনেমা হলের মালিকরা ‘দেবী’ প্রদর্শন করছেন। জয়া আহসান বলেন, সবখানেই ভালো চলছে দেবী। এভাবেই সারা দেশে ছবিটি পৌঁছে যাবে।

১৯ অক্টোবর মুক্তির প্রথম দিন থেকেই দেবীর জয়জয়কার শুরু। প্রথমদিন থেকে আজ অবধি রাজধানীসহ ‘দেবী’ নিয়ে মানুষের আগ্রহ বিন্দুমাত্র ভাটা পড়েনি, বরং বেড়েছে। এমনকি এখনো রাজধানীর প্রায় সব প্রেক্ষাগৃহে হাউজফুল চলছে দেবী।

হুমায়ূন আহমেদের জনপ্রিয় মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস থেকে নির্মিত হয়েছে সিনেমাটি। সরকারি অনুদানের ছবিটি প্রযোজনা করেছেন জয়া আহসান। ছবিতেও অভিনয়ও করেছেন তিনি। এছাড়া ছবিতে আছেন চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, শবনম ফারিয়া ও ইরেশ যাকের।

দেবী পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। চলতি নভেম্বরেই কানাডায় মুক্তি পেতে যাচ্ছে দেবী। সেখানে ছবিটি পরিবেশনা করবে স্বপ্ন স্কেয়ার ক্রু।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরীজয়া আহসানদেবী চলচ্চিত্রলিড বিনোদনহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT