জার্মানিতে পোরশে ওপেনে আলো ছড়িয়ে তৃতীয় হয়েছিলেন সিদ্দিকুর রহমান। সেই ফর্মটা ভারতে দেখাতে পারছিলেন না দেশসেরা এই গলফার। তবে শনিবার ঘুরে দাঁড়িয়েছেন তিনি।
ভারতের টেক সলিউশন মাস্টার্সে তৃতীয় রাউন্ডে বেঙ্গালুরুর কর্ণাটক গলফ অ্যাসোসিয়েশন কোর্সে পাঁচটি বার্ডি ও তিনটি বোগি করেছেন সিদ্দিকুর। তিন রাউন্ড মিলিয়ে পারের সমান শট খেলে যৌথভাবে ৩৪তম স্থানে উঠে এসেছেন।
প্রতিযোগিতায় শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের পুম সাকসানসিন।
দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে দুটি শট বেশি খেলেছেন দুটি। আর এগারো জনের সঙ্গে ৪৯তম স্থানে থেকে কাট পেরিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন সিদ্দিকুর।
প্রথম রাউন্ডে পারের চেয়ে দুই শট বেশি খেলে যৌথভাবে ৭০তম স্থানে ছিলেন জার্মানির পোরশে ইউরোপিয়ান ওপেনে তৃতীয় হওয়া সিদ্দিকুর।







